০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পিআরএল এ যাওয়ার পরেও দায়িত্ব হস্তান্তর করেননি প্রাণিসম্পদের ডিজি ডা.মো: এমদাদুল হক তালুকদার!

প্রতিনিধির নাম:

স্টাফ রিপোর্টার

সরকারী সার্ভিস রুল অনুযায়ী চাকুরীর শেষ কর্মদিবসে অন্য কর্মকর্তার কাছে দায়িত্বভার বুঝে দিয়ে অবসরে যেতে হবে। দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা: এমদাদুল হক তালুকদারকে গত ২৭/২/২৪ ইং তারিখে মতস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্মারক নং ৩৩.০০.০০০০.১১৯.১৩.০০৬.২৪.৭৯ মোতাবেক সরকারী চাকুরী থেকে অবসর প্রদান করা হয়। কিন্তু সুচতুর ডা: মো: এমদাদুল হক তালুকদার সরকারী বিধিকে বৃধাঙ্গুলী দেখিয়ে কাউকেই দায়িত্বভার বুঝিয়ে না দিয়ে বা অব্যহতি না নিয়েই বাসায় চলে যান। এমনকি আজ ২৮/২/২৪ ইং তারিখেও তিনি অফিসে এসে দায়িত্বভার হস্তান্তর না করেই সরকারী গাড়ি নিয়ে বাসায় চলে যান। এ ঘটনায় প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারিরা বিস্ময় প্রকাশ করেছেন।
অন্যদিকে গত ২ দিনেও মতস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হতে কোন কর্মকর্তাকে নতুন ডিজি‘র দায়িত্ব প্রদান করা হয়নি। প্রাণিসম্পদ অধিদপ্তরের ন্যয় একটি জনগুরুত্বপূর্ণ অধিদপ্তর ডিজি ছাড়া কিভাবে চলছে এটাই সকলের জিজ্ঞাসা। তবে জনশ্রুতি রয়েছে গ্রেডেশনের ৪র্থতম কর্মকর্তা ফৌজদারী মামলার আসামী ডা: মলয় কুমার শুরের প্রভাবের কারণে মতস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো: আব্দুর রহমান এমপি সিদ্ধান্ত নিতে পারছেন না।
এ বিষয়ে অবসরপ্রাপ্ত একজন সচিবকে প্রশ্ন করলে তিনি বলেন, প্রশাসনে এটি একটি খারাপ নজির সৃষ্টি করবে। মন্ত্রণালয়ের উচিত এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দেওয়া।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
৬৪৭ বার পড়া হয়েছে