০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিনামূল্যে দেখা যাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’

প্রতিনিধির নাম:
বাংলা‌দেশের স্থপ‌তি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। গত ১৩ অক্টোবর সারা দেশে মুক্তি পেয়েছে এটি। চলচ্চিত্রটি বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে বিনামূল্যে প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
  বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল (সিআইপি) এই আয়োজন করেছেন।
জানা যায়, শুক্রবার (২১ অক্টোবর) থেকে ধারাবাহিকভাবে দুপুর ১২-৩টা এবং ৩-৬টার শো বিনামূল্যে দেখানো হবে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। দলমত নির্বিশেষে বগুড়া এবং সারিয়াকান্দি-সোনাতলার মানুষের জন্য এই আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
৫৪৪ বার পড়া হয়েছে