০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জোহানেসবার্গে শেখ হাসিনা-নরেন্দ্র মোদির শুভেচ্ছা বিনিময়

প্রতিনিধির নাম:
স্পেশাল করেসপন্ডেন্ট
বুধবার (২৩ আগস্ট) রাতে ব্রিকসের বর্তমান চেয়ারম্যান এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে এক নৈশভোজে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে কয়েক গজ দূরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনার কাছে হেঁটে গিয়ে কুশল বিনিময় করেন। এ সময় তারা কিছুক্ষণ পরস্পরের খোঁজ খবর নেন। পররাষ্ট্র মন্ত্রী বলেন, খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় হয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বুধবার রাতে জোহানেসবার্গের গ্যালাঘের এস্টেট, মিড্রান্ডে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন।

নৈশভোজে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
১৭৪ বার পড়া হয়েছে