০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বনশ্রীতে বাটা জুতার শো-রুমে আগুন

প্রতিনিধির নাম:

রাজধানীর খিলগাও বনশ্রী বি ব্লকের একটি বাটা জুতার শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জুন) রাত ১০টা ১৭ মিনিটে সেখানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বনশ্রী বি ব্লকের একটি ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় বাটার দোকানে আগুন লাগে। আগুন ১১টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে।

আগুনে কোনো প্রাণহানির তথ্য এখনও পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি বলে জানান কামরুল হাসান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৩৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
১৫৬ বার পড়া হয়েছে