০৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধির নাম:

চট্টগ্রাম নগরের উত্তর পাহাড়তলী, জালালাবাদ ওয়ার্ড ও সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর মৌজার পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে নির্মিত ৩৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ দল।

বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের পাঁচ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

চট্টগ্রাম পরিবেশ অধিদফতরের পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, নগরের উত্তর পাহাড়তলী, জালালাবাদ ওয়ার্ড ও সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর মৌজার পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে দীর্ঘদিন ধরে অনেকে বসবাস করে আসছিলেন। মূলত বায়েজিদ লিংক রোডের উভয় পাশের পাহাড়ে এসব অবৈধ স্থাপনা গড়ে ওঠে। পরিবেশ রক্ষায় এবং পাহাড় বাঁচাতে আজ অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
১৮৩ বার পড়া হয়েছে