চতুর্থ দিনে ৩১ হাসপাতালে ডিএনসিসির বিশেষ মশকনিধন কার্যক্রম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার হাসপাতালগুলোতে অবস্থানরত রোগী, চিকিৎসক, নার্স ও চিকিৎসা সেবার সাথে নিয়োজিত অন্যান্যদের ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রোধে গত ২০ জুন শনিবার থেকে সপ্তাহব্যাপী বিশেষ মশকনিধন কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা উত্তরের মোট ৩১টি হাসপাতালে ডিএনসিসি কর্তৃক মশকনিধন কার্যক্রম পরিচালিত হয়েছে।
মহাখালী অঞ্চল-৩ এর অধীন মেট্রোপলিটন হাসপাতাল, ইউনিভার্সেল হাসপাতাল, ফরায়েজী হাসপাতাল, আল রাজি হাসপাতাল, মা ও শিশু ক্লিনিক রামপুরা, হ্যান্ডস ক্লিনিক রামপুরা। মিরপুর অঞ্চল-৪ এর অধীন সেলিনা জেনারেল হাসপাতাল, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, ডেলটা মেডিকেল কলেজ হাসপাতাল, গ্যালাক্সি হাসপাতাল, এক্সিম ব্যাংক হাসপাতাল। কারওয়ান বাজার অঞ্চল-৫ এর অধীন আল রাজি হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা শিশু ও নবজাতক হাসপাতাল।
গত ২০ জুন থেকে শুরু করে আজ পর্যন্ত এই ৪ দিনে মোট ১২৩টি হাসপাতালে এই বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) ও এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হচ্ছে।















