০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনামুক্ত হলেন সংসদের সিনিয়র সহকারী সচিব

প্রতিনিধির নাম:

করোনামুক্ত হয়েছেন জাতীয় সংসদের সিনিয়র সহকারী সচিব ওয়ারেছ হোসেন। গতকাল সোমবার (২২ জুন) তার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে বলে তিনি জানিয়েছেন।

ওয়ারেছ হোসেন বলেন, ‘গত ৭ জুন বাজেট অধিবেশন আয়োজনে ডিউটিরত অবস্থায় করোনা পজেটিভ হই। আজ ১৬ দিন কোয়ারেন্টাইন শেষে রিপোর্ট নেগেটিভ এসেছে।’

তিনি আরও বলেন, ‘এর আগে গত ২ জুন সংসদের বাধ্যতামূলক টেস্টে করোনা নেগেটিভ আসে। তার চার দিনের মাথায় পজিটিভ আসায় সঙ্গত কারণেই মানসিকভাবে ভেঙে পড়ি এবং বিচলিত হয়ে পড়ি। কোয়ারেন্টাইন সময়ে আমার সব সহকর্মী, দেশে-বিদেশে আমার শুভাকাঙ্ক্ষী, বন্ধু, আত্মীয়-স্বজন যেভাবে আমাকে সাহস দিয়েছেন, দোয়া করেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। তাদের এই দোয়ার বরকতে মহান আল্লাহ আমাকে রহম করেছেন।’

জানা যায়, বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রায় ১ হাজার জনের নমুনা পরীক্ষা করে ৯৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়। এ ছাড়া সেখানে কর্মরত ৮২ আনসার করোনায় আক্রান্ত হয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
১৬৯ বার পড়া হয়েছে