০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃহস্পতিবার করোনা ইস্যুতে বিএনপির সংবাদ সম্মেলন
দেশের পরিস্থিতি নিয়ে আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
করোনা পর্যবেক্ষণে গঠিত দলের কেন্দ্রীয় সেলের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে বিএনপির করোনা সেলের পক্ষে সংবাদ সম্মেলন করে জানানো হয়, সারাদেশে ৫৬ লাখ পরিবারের প্রায় সোয়া দুই কোটি মানুষকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া তাদের ৫৬ নেতাকর্মীর মৃত্যু এবং ১২১ নেতাকর্মীর করোনায় আক্রান্ত হয়েছে।
ট্যাগস :

















