১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাহারা খাতুন হাত-পা নড়াচড়া করছেন

প্রতিনিধির নাম:

চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন হাত-পা নড়াচড়া করছেন। ধীরে ধীরে কিছুটা কথাও বলতে পারছেন। গত শুক্র ও শনিবারের তুলনায় আজ রোববার তার শারীরিক অবস্থা ভালো।

সাহারা খাতুনের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান তার ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান। রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রয়েছেন তিনি।

মজিবুর রহমান আরও বলেন, ‘চিকিৎসকরা বলেছেন, আগামীকাল সোমবারও আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে ওনাকে। শারীরিক অবস্থা এভাবে উন্নতির দিকে গেলে আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার তাকে কেবিনে স্থানান্তর করা হবে।‘

শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত ২ জুন দিবাগত রাতে সাহারা খাতুনকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। দফায় দফায় করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট আসে তার। গত বৃহস্পতিবার রাতে তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়। গতকাল শনিবার থেকে তার অবস্থা উন্নতির দিকে যেতে থাকে

বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নিচ্ছেন। দলের ত্যাগী প্রবীণ এই নেতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়াও চাওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:১০:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
১৬৭ বার পড়া হয়েছে