০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রহ্মপুত্র-যমুনা-গঙ্গা-পদ্মা নদ-নদীগুলোর পানি বাড়ছে

প্রতিনিধির নাম:

ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত এ বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

শনিবার (২০ জুন) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ পূর্বাভাস দিয়েছে।

ভারতের আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসের বরাদ দিয়ে তারা আরও বলছে, ভারতের উত্তরাঞ্চলের সিকিম এবং জলপাইগুড়ি অংশে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি স্থিতিশীল এবং বিপদসীমা সংলগ্ন অবস্থান করতে পারে।

বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদফতরের গাণিতিক আবহাওয়া মডেল অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল, তৎসংলগ্ন ভারতের আসাম ও মেঘালয় প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে এ সময়ে আপার মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানি স্থিতিশীল থাকতে পারে।

এ দিকে ১০১টি পর্যবেক্ষণাধীন পানি স্টেশনের মধ্যে একটি স্টেশনে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৬৮টি স্টেশনে পানি বাড়ার তথ্য পাওয়া গেছে। পানি কমার তথ্য পাওয়া গেছে ৩৩টি স্টেশন থেকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
১৯৯ বার পড়া হয়েছে