০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘টেস্ট থেকে টাকা রোজগারের চিন্তা বাদ দিন’

প্রতিনিধির নাম:

ক্রিকেটটা এখন হয়ে গেছে টাকার খেলা। নির্মল বিনোদনের চেয়ে বাণিজ্যিক দিক নিয়েই বেশি চিন্তা। যেখানে বেশ সফল টি-টোয়েন্টি ক্রিকেট, এই ফরমেটের সাফল্যে আবার মরতে বসেছে টেস্ট। টেস্টকে জনপ্রিয় ও লাভবান করে তুলতে নতুন নতুন চিন্তা করছে আইসিসি।

এরই মধ্যে একটি হলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় দলগুলোর মধ্যে পয়েন্টের একটা হিসেব থাকবে, চ্যাম্পিয়ন হওয়ার তাড়না থাকবে, তাতে দর্শকরাও খুব উৎসাহী হবেন-এমন চিন্তা থেকেই টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করেছে আইসিসি। কিন্তু করোনার কারণে সেটাও এখন বাধার মুখে।

টেস্ট কি তবে আর দাঁড়াতে পারবে না? শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা মনে করেন, টেস্ট এমন একটা খেলা, যেটা থেকে লাভের চিন্তা করাটাই ঠিক না। বরং ক্রিকেটের স্বার্থে উল্টো এখানে বিনিয়োগ করা উচিত বলে মনে করেন মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) প্রেসিডেন্ট।

সম্প্রতি স্কাই স্পোর্টস ক্রিকেটের ইউটিউব চ্যানেলে ইংলিশ কিংবদন্তি মাইক আথারটনের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের মত জানালেন সাঙ্গাকারা।

সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, ‘যদি আপনি টেস্ট ক্রিকেটকে নিশ্চিত আয়ের উৎস ভাবতে চান, তবে তো হবে না। একে অর্থনৈতিকভাবে চিন্তা করা ঠিক না।’

সাঙ্গা যোগ করেন, ‘যদি আপনি টেস্ট ক্রিকেটকে আমেরিকান কিংবা এমন কারও কাছে বিপনন করার চেষ্টা করেন, যারা কিনা খেলাটার সঙ্গে যুক্তই নয়। তবে তো এর কোনো মানে হয় না। টেস্ট ক্রিকেট নিয়ে তাদের ধারণা বদলানোর চেষ্টা না করে, আমরা টেস্টকে কিভাবে দেখি সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। সবাই তো অ্যাশেজের মতো গ্যালারিভর্তি দর্শকের সিরিজ পাবে না।’

এমসিসি প্রেসিডেন্ট মনে করেন, টেস্ট ক্রিকেটকে বাঁচাতে নতুন নতুন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে হবে। তার ভাষায়, ‘কিভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা যায়, সেটা নিয়ে কথা বলুন। অবশ্য আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে নিয়ে কী বলবেন। বাংলাদেশ যদিও এখন উন্নতির পথে আছে, তবে সেটাও শুধু সীমিত ওভারের ক্রিকেটে। তাহলে আমাদের কি করা উচিত? আমরা কি এই ব্যাপারটা ভুলে থাকব? দুই স্তরের টেস্ট ক্রিকেট, টেস্ট চ্যাম্পিয়নশিপ, যা দরকার হয় তাই করতে হবে। তবে এগুলো কাজ না করলেও এটাকে বাঁচিয়ে রাখতে হবে। প্রয়োজনে টাকা খরচ করতে হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
১৯২ বার পড়া হয়েছে