০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হাতছাড়া ৭টি ছবি, ক্যারিয়ারের হতাশা নিয়েই সুশান্তর আত্মহত্যা!
মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে ১৪ জুন উদ্ধার হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। মাত্র ৩৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা।
আত্মহত্যা করেছেন সুশান্ত, এ খবর বলিউডকে শোকে কাতর দিয়েছে। কেন এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন এ নায়ক সে প্রশ্নই উঠে আসছে বারবার। অনেকেই অনেক মন্তব্য করছেন, আসছে অনেক সমালোচনাও।
রোববার সকালে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তার নিজস্ব ফ্ল্যাটে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। অভিনেতার মৃত্যুর ঘটনা কিছুতেই যেন মেনে নিতে পারছে না বলিউড তথা দেশের সাধারণ মানুষ।
সবার মনে একটাই প্রশ্ন, এরকম একজন প্রতিভাবান অভিনেতা কীভাবে আত্মহত্যা করতে পারে?
ট্যাগস :



















