০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জেএমবির ২ সদস্য আটক

প্রতিনিধির নাম:

রাজধানীর মহাখালী থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেটসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল তাদেরকে আটক করে। আটকরা হলেন- মোস্তাফিজুর রহমান ও রুহুল আমিন।

বুধবার দুপুরে র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সদস্য সংগ্রহ, মতবাদ প্রচারে তারা কাজ করছে বলে জানিয়েছে। এছাড়া সদস্য সংগ্রহের কৌশল নির্ধারণ ও গতি বাড়াতে গোপনে বৈঠক করেন তারা।

আটকদের কাছ থেকে তাদের সংগঠনের মতাদর্শ প্রচারের লিফলেট ও উগ্রবাদী বই জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মেজর শেখ নাজমুল আরেফিন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:৩৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
১৮৬ বার পড়া হয়েছে