০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিকল্প ব্যাংকিংয়ে সেবা দিতে হবে গ্রাহকদের

প্রতিনিধির নাম:

করোনাভাইরাস মহামারির এই সময়ে স্বাভাবিক সেবার পাশাপাশি বিকল্প ব্যাংকিংয়ে গ্রাহকদের কাছে আরও সহজে সেবা পৌঁছে দিতে হবে। এক্ষেত্রে আই-ব্যাংকিং, সেলফিন, এমক্যাশ, এটিএম ও সিআরএম সেবার প্রতি গুরুত্ব দেয়ার জন্য কর্মীদের আহ্বান জানিয়েছেন বেসরকারি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) মো. মাহবুব উল আলম।

গত বুধবার (৩ জুন) অনুষ্ঠিত ব্যাংকের যশোর জোনের বিশেষ ভার্চুয়াল ব্যবসায় উন্নয়ন সম্মেলন তিনি এ আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী এবং মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, মো. সিদ্দিকুর রহমান ও মো. মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, মুহাম্মদ শাব্বির, মো. মাহবুব আলম, মুহাম্মদ সাঈদ উল্যাহ ও জিএম মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের। অনুষ্ঠানে সভাপতিতে করেন ব্যাংকের যশোর জোনের প্রধান মো. মাকসুদুর রহমান।

মাহবুব উল আলম বলেন, দেশের বৃহত্তম ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক অতীতের মতোই জাতীয় অর্থনীতিতে সর্বোচ্চ ভূমিকা রাখতে বদ্ধপরিকর। স্বাভাবিক সেবার পাশাপাশি বিকল্প ব্যাংকিং যেমন আই-ব্যাংকিং, সেলফিন, এমক্যাশ, এটিএম ও সিআরএম সেবা গ্রাহকদের কাছে আরও সহজে পৌঁছে দেয়ার প্রতি গুরুত্ব দেন।

তিনি বলেন, করোনার এই সংকট মুহূর্তে ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য যে অনবদ্য ভূমিকা রেখে যাচ্ছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে সরকার ঘোষিত বিনিয়োগ প্রণোদনা উপযুক্ত গ্রাহকদের কাছে সহজে পৌঁছে দিতে তিনি কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এছাড়া ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহক, শুভানুধ্যায়ী ও প্রবাসীদের আস্থা এবং ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংকটের এই সময়ে ব্যাংকারসহ যেসব সম্মুখযোদ্ধা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করে তাদের জন্য মাগফেরাত কামনা করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:৩১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
১৭৩ বার পড়া হয়েছে