০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১০ম গ্রেডের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১০ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী, এস্টিমেটর ও ড্রাফটসম্যান পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে।
সরকারি কর্ম কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তিন পদের লিখিত পরীক্ষা ৩০ মে অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিন পদে মোট পরীক্ষার্থী ১ হাজার ৪৯৮ জন। এর মধ্যে উপসহকারী প্রকৌশলী পদে ৪৪৮ জন, এস্টিমেটর পদে ৬৪৪ জন ও ড্রাফটসম্যান পদে পরীক্ষার্থী ৪০৬ জন। লিখিত পরীক্ষার বিস্তারিত সূচি এই লিংকে দেখা যাবে।
ট্যাগস :
















