০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রতিনিধির নাম:

গত ১২/১০/২০২১ ইং তারিখে দৈনিক মুক্তবাংলায় “রাজউকের প্রধান ইমারত পরিদর্শকের ঘুস-দুর্নীতিতে অশান্ত জোন -৩ কার্যালয়” শিরোনামে প্রকাশিত সংবাদের লিখিত প্রতিবাদ জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্র্র্তৃপক্ষ ঢাকা-জোন -৩ এর প্রধান ইমারত পরিদর্শক মো: মশিউর রহমান।

প্রকাশিত সংবাদটিকে তিনি মিথ্যা,বানোয়াট ও অভিসন্ধিমূলক বলে দাবী করেছেন। রাজধানীর অভিজাত এলাকায় তার কোন ফ্ল্যাট,প্লট, ও শপিং মলে কোন দোকান বা অবৈধ সম্পদ নেই বলে জানিয়েছেন। তার চাকুরী জীবনের সুনাম ক্ষুন্ন ও প্রভুত ক্ষতিসাধন করার জন্য কোন কর্মকর্তা বা কর্মচারি মিডিয়ার কাছে এমন ডাহা মিথ্যা তথ্য প্রদান করেছেন বলে তিনি মনে করেন।

রাজউকের জোন-৩ অফিসটি সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে পরিচালিত হচ্ছে। সেবা গ্রহিতারা কোন প্রকার হয়রানির শিকার হচ্ছেন না। বলেও তিনি দাবী করেছেন। তিনি চাকুরী জীবনে কোন দিনও ঘুস স্পর্শ করেন নি বলে জানিয়েছেন। এ ধরনের বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য তিনি সকল গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন।

দু:খ প্রকাশ
গত ১৩/১০/২০২১ ইং তারিখে দৈনিক মুক্তবাংলায় “৬ বছর একই জোনে-রাজউকের প্রধান ইমারত পরিদর্শকের ঘুস-দুর্নীতিতে অশান্ত জোন -৩” শিরোনামে প্রকাশিত সংবাদটির বস্তুনিষ্ট নয় মর্মে প্রতিবাদ আসায় সেটির তথ্যগুলো পুন: অনুসন্ধান করে জানাগেছে, রাজধানী উন্নয়ন কর্র্র্তৃপক্ষ ঢাকা-জোন -৩ এর প্রধান ইমারত পরিদর্শক মো: মশিউর রহমান কারো আক্রোশের শিকার হয়েছেন। একটি মহল তার চাকুরী জীবনের ক্ষতি সাধন করার জন্য ওইরুপ অপপ্রচারে লিপ্ত রয়েছেন। প্রাপ্ত তথ্যগুলো যথেষ্ট যাচাই বাছাই না করে এ ধরনের সংবাদ প্রকাশের জন্য আমরা আন্তরিক দু:খ প্রকাশ করছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
২৮০ বার পড়া হয়েছে