০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বনশ্রীতে বাটা জুতার শো-রুমে আগুন
রাজধানীর খিলগাও বনশ্রী বি ব্লকের একটি বাটা জুতার শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জুন) রাত ১০টা ১৭ মিনিটে সেখানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আগুনে কোনো প্রাণহানির তথ্য এখনও পাওয়া যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি বলে জানান কামরুল হাসান।
ট্যাগস :















