০৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৃত্যুর চার বছর পর ফিরছেন নায়িকা দিতি
ঢাকাই সিনেমার তিলোত্তমা নায়িকা হিসেবে সমাদৃত ছিলেন দিতি। যার পুরো নাম পারভীন সুলতানা দিতি। ২০১৬ সালের ২০ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুর চার বছর পর মুক্তির মিছিলে যোগ দিচ্ছে এই অভিনেত্রীর সিনেমা। আগামী সপ্তাহে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়ছে ‘এ দেশ তোমার আমার’ নামের ছবিটি। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন দিতি। বলা যেতে পারে এটাই তার অভিনীত শেষ সিনেমা।
ছবিতে দিতির অভিনয় প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এই ছবিতে দিতির চরিত্রটি দারুণ। দর্শক ছবিটি দেখলে নতুন করে উপলব্ধি করবেন কতো শক্তিশালী অভিনেত্রী ছিলেন দিতি।’
দিতি মারা যাওয়ার কয়েক মাস আগে ছবিটির শুটিং শেষ হয়। তখন এটি ৩৫ মিলিমিটারে শুট হয়েছিল। সেটিকে আবার ডিজিটালে ট্রান্সফার করা হয়। মূলত, এসব কারণেই ছবিটি শেষ করতে সময় লেগেছে।
ট্যাগস :

















