০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর হাতিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২

প্রতিনিধির নাম:

প্রত্যক্ষদর্শী ও অল্পের জন্য মৃত্যু থেকে বেঁচে যাওয়া শহিদ জানান, রাতে তিনিসহ মোট পাঁচজন ছিলেন নিপুর তেল দোকানে। দোকানের মালিক নিপুসহ তিনজন পেছনে হিসাব করছিলেন। সামনে ছিল দুইজন। হঠাৎ ১০টার দিকে দোকানের সামনে থেকে বিকট শব্দ করে আগুনের লেলিহান পেছনের দিকে যায়। এ সময় তিনি আগুনসহ লাফ দিয়ে বের হতে সক্ষম হন।

মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় তেল দোকানের মালিক মহিবুল ইসলাম নিপু ও দোকান কর্মচারী রহমতসহ দুইজন দগ্ধ হয়ে মারা যায়। অগ্নিদগ্ধ হয় আরও দুই জন। অগ্নিদগ্ধ খালেদ (৫০) আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। নিহত মহিবুল ইসলাম বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর পৌর এলাকার গনিপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

সুবর্নচর উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. নুরনবী জানান, খবর পেয়ে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি জ্বালানি তেল দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। দুজন দগ্ধ হয়ে মারা যায় বলেও তিনি জানান। তবে এ মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হালিম জানান, অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত আরও তিনজন। এর মধ্যে খালেদ নামে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৫০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
২০৯ বার পড়া হয়েছে