০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শুরু করতে যাচ্ছেন তামিল সিনেমা হরভজন সিং

প্রতিনিধির নাম:

চলতি বছরের শুরুতে ঘোষণা এসেছিল ক্যারিয়ারে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অফস্পিনার হরভজন সিং। তবে সেটি খেলার মাঠে নয়, বরং সিনেমার পর্দায়!

হরভজন সিং অভিনীত আসন্ন তামিল সিনেমাটির নাম ‘ফ্রেন্ডশিপ’। শুক্রবার (৫জুন) ইউটিউবে যার ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে।

৪৫ সেকেন্ডের সেই মোশন ভিডিওতে দেখা গেছে হরভজন সিং ছাড়াও দক্ষিণ ভারতের অ্যাকশন কিং অভিনেতা হিসেবে পরিচিত অর্জুন সরজা এবং লসলিয়া।

ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন জন পল রাজ এবং শ্যাম সূর্য।

সিনেমাতে অভিনয় ভারতের ক্রিকেটারদের জন্য নতুন কোনো ঘটনা নয়। তবে ‘ফ্রেন্ডশিপ’ সিনেমাটিতে হরভজন সিং ঠিক কোন ভূমিকায় অভিনয় করবেন কিংবা সিনেমার কাহিনী কি সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

অপরদিকে মহামারী করোনা ভাইরাসের এই দুর্যোগপূর্ণ সময়ে সিনেমার কোন কাজ না চলায় থেমে রয়েছে ‘ফ্রেন্ডশিপ’ সিনেমার সকল কাজ। ফলে চলতি বছরের আগস্ট মাসে ছবিটি মুক্তি পাওয়ার ঘোষণা থাকলেও শেষমেশ সিনেমাটি সেই তারিখে মুক্তি পাবে কিনা, তা নিয়ে রয়েছে সংশয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
১৯৫ বার পড়া হয়েছে