ডা. শফিকুর রহমান বলেন, কোনো দুষ্কৃতকারী জামায়াতের নামে চাঁদাবাজি করলে আমরা তার যথাযথ ব্যবস্থা নেব। দুর্নীতির বিষয়ে আমরা কঠোর হব, এতে কেউ আমাদের বাধা দিয়ে রাখতে পারবে না।
১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোট ডাকাতি করতে এলে হাত ভেঙে দেওয়া হবে: জামায়াতে আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের ‘কোমর ভাঙা’ শিক্ষাব্যবস্থা ঠিক করা, দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠা করা তার দলের প্রধান লক্ষ্য হবে। তিনি আগামী নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করে তিনি বলেন, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। আমাদের দলের অভ্যন্তরেও কঠোর জবাবদিহিতা চালু করা হবে। দলের কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে দুর্নীতিগ্রস্ত হলে তারও বিচার নিশ্চিত করা হবে।
তিনি বৈদেশিক সম্পর্কের বিষয়ে বলেন, কারো আধিপত্য আমরা মেনে নেব না। কূটনৈতিকভাবে সবার সাথে আমাদের সম্পর্ক হবে সৌহার্দ্যপূর্ণ।
নির্বাচন নিয়ে সতর্ক করে জামায়াত নেতা বলেন, তিন বার আমরা ভোট দিতে পারিনি। আগামী নির্বাচনেও কেউ ভোট দিতে না পারলে, কেউ ভোট ডাকাতি করতে এলে তার হাত ভেঙে দেওয়া হবে। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না।
ট্যাগস :











