০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৫১ সদস্যের উপদেষ্টা পরিষদ আসছে এনসিপির

প্রতিনিধির নাম:
তালিকায় আছেন বিএনপিসহ বিভিন্ন দলের প্রবীণ নেতা
থাকছেন সাংবাদিক, আমলা, শিক্ষক ও অর্থনীতিবিদসহ অভিজ্ঞরা
উপদেষ্টারা শুধু পরামর্শ দিতে পারবেন
এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা পরিষদ গঠনের জন্য গঠিত সার্চ কমিটির অন্যতম সদস্য ও এনসিপির যুগ্ম-আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ইত্তেফাককে বলেন, এনসিপির উপদেষ্টা হওয়ার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আগ্রহ প্রকাশ করেছেন। সেখান থেকে প্রায় বিশটি বিশেষায়িত সেক্টরের অভিজ্ঞদের নিয়ে আমরা ৫১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছি। এ তালিকাতে বড় চমক থাকবে এবং দলীয় সাধারণ সভার পর্যালোচনার পরিপ্রেক্ষিতে শিগগিরই এ পরিষদ ঘোষণা করা হবে। উপদেষ্টা পরিষদে কারা থাকছেন-জানতে চাইলে এই নেতা জানান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রবীণ নেতারাসহ সেক্টরভিত্তিক অভিজ্ঞ নাগরিকেরা থাকবেন, যারা দেশ গঠন এবং রাজনৈতিক পলিসি নির্ধারণে এনসিপি ও দেশের সেক্টরভিত্তিক উন্নতি নিশ্চিতে অবদান রাখবেন।

৫১ সদস্যের উপদেষ্টা পরিষদে কারা থাকছেন তা এখনো ঘোষণা না হলেও নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চলতি মাসেই প্রকাশ হতে যাওয়া এ উপদেষ্টা পরিষদে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর অন্তত ১০ জন প্রবীণ নেতা থাকছেন। তালিকায় সাবেক আমলা, আইন পেশা, সামরিক বাহিনীর সাবেক সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আধিক্য থাকবে। এছাড়া সাংবাদিক ও শ্রমিক নেতারা থাকবেন উপদেষ্টা পরিষদে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
১৬৮ বার পড়া হয়েছে