০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২০০০ কোটি টাকার ঋণখেলাপি মামলা

প্রতিনিধির নাম:
চট্টগ্রাম ব্যুরো
দেশে প্রথমবারের মতো এস আলম গ্রুপের বিরুদ্ধে ঋণখেলাপি মামলা দায়ের হয়েছে। চট্টগ্রাম নগরের চৌমুহনী জীবন বিমা শাখা দুই হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলা দায়ের করেছে জনতা ব্যাংক ।

রোববার (১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের জজ মুজাহিদুল রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

জনতা ব্যাংকের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম জানান, এস আলম গ্রুপের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার এই মামলাটি দায়ের করেছে জনতা ব্যাংকের নগরীর চৌমুহনী জীবন বিমা শাখা।

জানা গেছে, ২০ নভেম্বর জনতা ব্যাংক খেলাপিঋণ আদায়ে এস আলম গ্রুপের ১ হাজার ৮৬০ শতাংশ জমি নিলামে তোলে। ১ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের জন্য গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেডের কাছে এই টাকা অনাদায়ী হয়ে পড়েছে। জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বিমা ভবন করপোরেট শাখা থেকে এই ঋণ নেওয়া হয়। সে শাখা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিলাম ডাকে।

আপাতত গ্লোবাল ট্রেডিং করপোরেশনের ঋণ আদায়ে নিলাম ডাকা হলেও ধীরে ধীরে বাকি ঋণের জন্য অন্য বন্ধকি সম্পত্তি নিলামে তোলা হবে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০১:২০ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
১০৫ বার পড়া হয়েছে