০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু পরিবর্তন বিষয়ক অবহিতকরণ কর্মশালা

প্রতিনিধির নাম:

রায়হান মাহমুদ:

চাঁপাইনবাবগঞ্জ সদরে জলবায়ু পরিবর্তন মোকাবেলা বিষয়ক ECCCP-Drought প্রকল্পটির অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ECCCP-Drought প্রকল্পটির অবহিতকরণ কর্মশালার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: তাছমিনা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তসিকুল ইসলাম তসি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, পিকেএসএফ এর সহকারী প্রকল্প সমন্বয়কারী ( মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন) ড. মো: ফিরোজুর রহমান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক আলেয়া ফেরদৌস। এছাড়াও প্রকল্প বাস্তবায়ন এলাকার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং প্রিন্ট মিডিয়া কর্মশালায় অংশগ্রহণ করেন।

অবহিতকরণ কর্মশালা থেকে জানা যায়, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৭টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বরেন্দ্র এলাকায় খরার প্রকোপ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। যার ফলে সৃষ্টি হচ্ছে খাবার পানির সংকট ও কৃষি সেচের পানির অভাব। বরেন্দ্র এলাকায় সৃষ্ট সমস্যার সমাধান এবং ভূ-উপরিস্থ ও ভূ-গর্ভস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধি করাসহ খরা সহনশীল ফসলের চাষ বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রকল্পটি পরিকল্পনা করা হয়েছে ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
৩৮২ বার পড়া হয়েছে