১১ বছর কর্মস্থলে অনুপস্থিত বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মিথিলা পারভীন!
রোস্তম মল্লিক
নিয়ন্ত্রণ কর্মকতার অনুমতি ও ছুঁটি ব্যতিরেকে দীর্ঘ ১১ বছর কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মিথিলা পারভীন। এই অপরাধে তাকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করাসহ চুড়ান্ত বরখাস্তের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে মিথিলা পারভীন বর্তমানে তার পরিবারের সাথে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, মিথিলা পারভীন, নির্বাহী প্রকৌশলী (পুর), ড্রেজিং বিভাগ, বিআইডব্লিউটিএ, ঢাকা (বিআরডব্লিউটিপি-১ প্রকল্পে কমর্রত) ভিলানোভা ইউনিভার্সিটি, পেনসিলভেনিয়া, ইউনাইটেড ষ্টেটস অফ আমেরিকাতে বৃত্তিসহ উচ্চশিক্ষা (পি.এইচ. ডি প্রোগ্রামে অংশ গ্রহণের জন্য) ২৭/০৭/২০১২ইং হতে ৩১/০৭/২০১৭ইং তারিখ পর্যন্ত সর্বমোট ৬০ (ষাট) মাসের শিক্ষা ছুটি মঞ্জুরসহ বহিঃ বাংলাদেশ ভ্রমনের অনুমতি জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর গত ০৪/০৭/২০১২ইং তারিখ আবেদন করেন। উল্লিখিত ছুঁটি অনুমোদন হওয়ার পূর্বেই অর্থ্যাৎ গত ২৭/০৭/২০১২ইং তারিখ হতে অদ্যাবধি নিয়ন্ত্রণ কর্মকতার অনুমতি ব্যতিরেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন। অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে কর্তৃপক্ষের কর্মচারী চাকুরী প্রবিধানমালা-১৯৯০ এর ৪১ (১) প্রবিধান অনুসারে কর্তৃপক্ষের দপ্তর আদেশ নং-২২৮৬ / ২০২২ তারিখঃ ২৮/০৯/২০১২ইং দ্বারা কর্তৃপক্ষের চাকুরী হতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। গত ২৯/০৭/২০২২ইং হতে অদ্যাবধি নিয়ন্ত্রণ কর্মকতার অনুমতি ব্যতিরেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে বিআরডব্লিউটিপি-১ প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজসহ বিআইডব্লিউটিএ’র স্বাভাবিক কাজ-কর্মের মারাত্মকভাবে বিঘœ সৃষ্টি হচ্ছে যা কর্তৃপক্ষের কর্মচারী চাকুরী শৃংখলা বিধির পরিপন্থি। তার উপর্যুক্ত কার্যকলাপ বাঅনৌপ-কর্তৃপক্ষের কর্মচারী চাকুরী প্রবিধানমালা-১৯৯০ এর ৩৫(ক), ৩৫(খ) এবং ৩৫(গ) প্রবিধান অনুসারে যথাক্রমে “দায়িত্ব পালনে অবহেলা”, “অসদাচরণ” এবং “পলায়ন” এর দায়ে অভিযুক্ত করে কর্তৃপক্ষের স্মারক নং-১৮, ১১, ০০০০ ০০৮, ৯, ০১০.২২, ৮৩৬/১(৫) তারিখঃ ২৩/১০/২০১২ইং দ্বারা অভিযোগনামা জারীর মাধ্যমে বিভাগীয় মামলা রুজু করা হয়; যেহেতু, তিনি নির্ধারিত তারিখের মধ্যে অভিযোগনামার জবাব প্রদান করেননি, তাই বাঅনৌপ-কর্তৃপক্ষের কর্মচারী চাকুরী প্রবিধানমালা-১৯৯০ এর ৩৯(৩) অনুযায়ী অভিযোগটি তদরাত করার জন্য কর্তৃপক্ষের দপ্তর আদেশ নং-২৭৩৮ / ২০২২ তারিখঃ ২১/১১/২০১২ইং দ্বারা মোঃ মামুন হোসেন, অতিরিক্ত পরিচালক, হিসাব বিভাগ, বিআইডব্লিউটিএ, ঢাকা-কে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। যেহেতু, তদন্ত কর্মকর্তার দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনীত অভিযোগটি প্রমানিত হয়েছে: যেহেতু, তদন্ত প্রতিবেদনটি কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর উপস্থাপিত হলে তার প্রতি কর্তৃপক্ষের কর্মচারী চাকুরী প্রবিধানমালা-১৯৯০ এর ৩৬ (১) (আ) (ছ) প্রবিধান মোতাবেক “চাকুরী হতে বরখাস্ত” গুরুদন্ড প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেহেতু, তিনি নিকট অতীতেও আমেরিকায় বসবাসরত পরিবারের সদস্যদের সাথে দেখা করার উদ্দেশ্যে গত ১২/০৮/২০১৯ইং হতে ১২/০৮/২০১১ইং তারিখ পর্যন্ত মোট ২ (দুই) বৎসরের অর্জিত ছুটি মঞ্জুরসহ বহিঃ বাংলাদেশ অবস্থান করেন। সেহেতু, মিথিলা পারভীন, নির্বাহী প্রকৌশলী (পুর) (সাময়িক বরখাস্তকৃত), ড্রেজিং বিভাগ, বিআইডব্লিউটিএ, ঢাকা (বিআরডব্লিউটিপি-১ প্রকল্পে কর্মরত) আপনার প্রতি কর্তৃপক্ষের কর্মচারী চাকুরী প্রবিধানমালা- ১৯৯০ এর ৩৬ (১) (আ) (চ) প্রবিধান মোতাবেক “চাকুরী হতে বরখাস্ত” শুরু দন্ড কেন আরোপ করা হবে না তৎসম্পর্কে কর্তৃপক্ষের কর্মচারী চাকুরী প্রবিধানমালা-১৯৯০ এর ৩৯ (৬) প্রবিধান মোতাবেক অত্র নোটিশ প্রাপ্তির (৭) সাত কার্যদিবসের মধ্যে চূড়ান্তভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো। স্বাক্ষরিত কাজী ওয়াকিল নওয়াজ, পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) বিআইডব্লিউটিএ। নথি নং-১৮,৭০৭,০৪৭.०০.০০২৮৫.২০২২/১৪ (৯) তারিখঃ ১৬/০৪/২০১৩ইং।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানান, এই নোটিশ প্রদানের পরও তিনি কোন জবাব দাখিল করেন নি। সেক্ষেত্রে তিনি সরকারী চাকুরী থেকে চুড়ান্তভাবে বরখাস্ত হতে যাচ্ছেন।












