০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিবাজদের রক্ষায় প্রাণিসম্পদ অধিদপ্তরে সেবার বদলে প্রতিবাদ সমাবেশ!

প্রতিনিধির নাম:

স্টাফ রিপোর্টার

প্রাণিসম্পদ অধিদপ্তরে চলছে নজিরবিহিন কান্ড! সরকারী কাজকর্ম ফেলে রেখে দুর্নীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় তাদের পক্ষে প্রতিবাদ সভা ও সমাবেশ করা হচ্ছে। এতে করে সরকারী কাজ যেমন ব্যহত হচ্ছে তেমন প্রশাসনে নজিরবিহিন নজির সৃষ্টি হচ্ছে।
জানাগেছে. অধিদপ্তরের মহাপরিচালক ডা: মো: এমদাদুল হক তালুকদারকে কথিত লাঞ্ছিত করার প্রতিবাদে আজ সকাল ১১ টায় বঙ্গবন্ধু উপসহকারী প্রাণিসম্পদ কর্মকতা এসোসিয়েশনের ব্যানারে এক প্রতিবাদ সভা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় নেতৃত্ব দেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো: জসিমউদ্দীন (ঢাকা জেলা অফিস), মো: আবদুল মাজেদ (চট্রগ্রাম), বাবু প্রসেনজিৎ কুমার (পাংশা) মো: আবদুল লতিফ (ধোলাইপাড়) খালেক কারার (কেরানীগঞ্জ), মাহবুব (কুমিল্লা), সোহেল রানা (বাজিতপুর) প্রমুখ। এ ছাড়াও আরো ১০/১৫ জন তৃতীয় শ্রেণীর কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নাম প্রকাশ না করার সত্ত্বে অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, পরিচালক ডা: মো: আজিজুল ইসলামের আচরণের বিষযটি ডিজি মো: এমদাদুল হক লিখিতভাবে মন্ত্রণালয়কে জানিঁয়েছেন। কিন্তু অফিস সময়ে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে সরকারী অফিস চত¦রে চট্রগ্রাম,রাজবাড়ী, বাজিতপুর,কুমিল্লা হতে এসে একজন পরিচালক পর্যায়ের কর্মকর্তাকে সন্ত্রাসী আখ্যায়িত করে ব্যানার টানিয়ে প্রতিবাদ সমাবেশ করা কোন অবস্থাতেই আইনসঙ্গত বা সমীচিন নয়। এতে অধিদপ্তরের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে ।

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্টেশন ত্যাগ এবং অফিস সময়ে সরকারী কাজের ব্যাঘাত ঘটিয়ে প্রতিবাদ সমাবেশ করার ঘটনা প্রশাসনে নজিরবিহিন বলে মনে করছেন অধিকাংশ কর্মকর্তা ও কর্মচারিরা। সরকারী চাকুরী শৃংক্ষলাবিধি ভঙ্গের দায়ে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা জরুরী বলে মনে করছেন তারা। এ ক্ষেত্রে মন্ত্রণালয় দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত বিধিগত পদক্ষেপ নেবেন বলে তারা আশা করছেন ।

এ বিষয়ে কথা বলার জন্য অধিদপ্তরের মহাপরিচালক মো: এমদাদুল হক তালুকদারের সেল ফোনে কয়েকবার কল করলেও তিনি কল রিসিভ করেন নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
৩৫৩ বার পড়া হয়েছে