১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়ন চাইলে নৌকা, ধ্বংস চাইলে বিএনপি-জামায়াত: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম:

বিশেষ প্রতিনিধি

উন্নয়ন চাইলে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ধ্বংস চাইলে বিএনপি-জামায়াতকে বেছে নেওয়ার কথা বলেন তিনি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা সিভিল অ্যাভিয়েশন মাঠে আজ শনিবার এক জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবেই—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে জনগণ স্বাধীনভাবে ভোট দেবে। জনগণ ভোট দিলে তিনি ক্ষমতায় থাকবেন, না দিলে নেই বিএনপি নির্বাচন বানচাল করার চেষ্টা করছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, বিএনপি নির্বাচন নষ্ট করতে চায়। মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়। এ জন্য তিনি দেশবাসী এবং ঢাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।

আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আপনারা কী বিএনপির কথায় নাচতে চান?’ এ সময় সবাই না, না বলে  জবাব দেন। নৌকায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী বলেন, নৌকা দেশের স্বাধীনতা দিয়েছে। নৌকা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। নৌকায় ভোট দেওয়ার কারণেই পানির কষ্ট নেই। মানুষ সুখে আছে। এ সময় নৌকায় ভোট দেবেন কি না উপস্থিত মানুষের ওয়াদা চান। জনসভায় আগতরা ‘হ্যাঁ’ সূচক জবাব দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শুধু নিজে দিলে হবে না। পরিবার-পরিজন নিয়ে ভোট দিতে হবে।

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির পেছনে ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করেন। তবে দেশের ভেতরে সিন্ডিকেটের কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘মজুতকারী ও কালোবাজারিরা কোথায় আছে তা আপনারা খুঁজে বের করবেন। সরকার কঠোর ব্যবস্থা নেবে। কেউ খাবার মজুত করবে আর জনগণ কষ্ট করবে তা চলবে। কাউকে ছাড়া হবে না।’

মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান জনসভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান। কেন্দ্রীয় নেতারা এতে বক্তৃতা করেন।

সমাবেশ উপলক্ষে দুপুর থেকে রাজধানী ঢাকা, এর আশপাশের জেলা এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমাবেশ আসতে থাকে। আগতদের অধিকাংশ বাহারি রঙ্গের টিশার্ট, টুপি পরে আসেন। ব্যানার-ফেস্টুনে ছিল নির্বাচনী আমেজ। বিকেলের দিকে পুরো মাঠ ভরে বিমানবন্দর সড়কেও জনসভায় আসা মানুষের ভিড় দেখা যায়। বাস, ট্রাক সড়কের পাশে রাখার কারণে যানজট সৃষ্টি হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
২২৬ বার পড়া হয়েছে