১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেয়র মায়ের উপদেষ্টা হলেন জাহাঙ্গীর
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা করা হয়েছে তার ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে। মঙ্গলবার (১০ অক্টোবর) গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) এ এস এম সফিউল আজমের সই করা একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এদিকে এই আদেশে সামাজিক যোগাযোগমাধ্যম উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাহাঙ্গীর আলমের অনুসারীরা। এর মাধ্যমে নগরবাসীর উন্নয়নে জাহাঙ্গীর আলমের আগের নেওয়া পরিকল্পনা ও অভিজ্ঞতায় নতুন মেয়র জায়েদা খাতুনের কাজ সহজতর হবে বলে মন্তব্য করে পোস্ট করেন সমর্থকরা।
ট্যাগস :











