০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরার সাইদ গ্রান্ড সেন্টারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৪ ইউনিট

প্রতিনিধির নাম:

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের সাইদ গ্রান্ড সেন্টারে আগুন লেগেছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টা ১৮ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪টি ইউনিট দুর্ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় রাত ১টা ২৬ মিনিটে। আগুন বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ খবর কালবেলাকে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার (মিডিয়া কর্মকর্তা) আনোয়ারুল ইসলাম।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
২০৮ বার পড়া হয়েছে