০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩ মামলা

প্রতিনিধির নাম:
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দায়ের হওয়া এক মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ করে সম্প্রতি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। রাজধানীর মোহাম্মদপুর থানা-পুলিশের এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এখন আইনাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে শেখ হাসিনার মামলার সংখ্যা।

খোঁজ নিয়ে জানা যায়, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে ৬৬৩টি মামলা হয়। অর্থাৎ পুলিশের সুপারিশ করা প্রতিবেদন অনুসারে এই মামলা থেকে শেখ হাসিনা অব্যাহতি পেলেও তার বিরুদ্ধে আরও ৬৬২টি মামলা থাকবে। এসব মামলার মধ্যে ৪৫৩টি হত্যা মামলা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলায় ইতোমধ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে শেখ হাসিনার মামলার এই সংখ্যা উঠে এসেছে। গত ২ ফেব্রুয়ারি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শিরোনামের এই প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক মামলাগুলোর চ্যালেঞ্জ, অগ্রগতি ও সীমাবদ্ধতার চিত্র তুলে ধরা হয়।

টিআইবির প্রতিবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ছাত্র-জনতার হত্যাকারী, হত্যার নির্দেশদাতা ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে ২০২৫ সালের ১৯ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১ হাজার ৭৮৫টি মামলা হয়। এর মধ্যে ৬৬৩টি মামলায় আসামি হিসেবে নাম এসেছে শেখ হাসিনার। মোট মামলার মধ্যে ৮৩৭টি হত্যা মামলা, এসবের ৪৫৩টিতে শেখ হাসিনাকে আসামি করা হয়েছে।

টিআইবির প্রতিবেদনে বলা হয়, পুলিশের বিরুদ্ধে ৭৬১টি মামলা হয়েছে, যেখানে ১ হাজার ১৬৮ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন ৬১ জন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৪৫০টি অভিযোগ দায়ের করা হয়েছে। এতে বলা হয়েছে, এর মধ্যে মামলা হয়েছে ৪৫টি। এসব মামলায় শেখ হাসিনাসহ ২০৯ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৮৪ জনকে।
জুলাই গণ-অভ্যুত্থানের পর দায়ের হওয়া মামলাগুলোতে নির্বিচারভাবে আসামি করার প্রবণতা নিয়ে উদ্বেগ জানিয়েছে টিআইবি। টিআইবির হিসাব অনুযায়ী, এসব মামলায় সারা দেশে প্রায় দেড় লাখ মানুষকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২১ হাজার ৮৫৪ জন গ্রেপ্তার হয়েছেন।

টিআইবির প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন ফৌজদারি অপরাধে যুক্ত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৪ হাজার ১৭টি মামলা হয়েছে। এসব মামলায় ২ লাখ ২৪ হাজার ৮১৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার করা হয় ৭৫ হাজার ৪০০ জনকে, তাদের মধ্যে ৫৫ শতাংশ জামিনে মুক্ত হয়েছেন।

বেসরকারি সংস্থাটির প্রতিবেদনে মামলা ও গ্রেপ্তার-বাণিজ্য, প্রতিশোধমূলক মামলা, রাজনৈতিক হয়রানি এবং মামলায় নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগের কথাও উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, অনেক ক্ষেত্রে চাপের মুখে তদন্ত ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলা গ্রহণ করেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ পাওয়া বিচারক ও কৌঁসুলিদের দক্ষতা, অভিজ্ঞতা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন ও উদ্বেগের কথা প্রতিবেদনে তুলে ধরেছে টিআইবি।

সংস্থাটি বলেছে, মামলার ভিত্তি দুর্বল হওয়া, মামলার প্রতিবেদন তৈরিতে পদ্ধতিগত জটিলতা এবং ঘটনার পরিষ্কার চিত্র না থাকায় বিচারপ্রক্রিয়া চ্যালেঞ্জের মুখে পড়েছে।

প্রসঙ্গত, বিচারের রায় ঘোষণা সরাসরি সম্প্রচারের উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করলেও বর্তমানে আর রায় সরাসরি সম্প্রচার হচ্ছে না।

টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, ন্যায্য ও আইনি প্রক্রিয়া অনুসরণ না করা হলে বিচারকার্য সম্পাদন ও রায় দেওয়ার ক্ষেত্রে সমালোচনা হতে পারে। বিচারপ্রক্রিয়ায় দুর্বলতার কারণে প্রকৃত অপরাধীরাও দায় এড়িয়ে যাওয়ার সুযোগ পেতে পারে।

এতে বলা হয়, পুলিশ সদস্যদের কর্মকাণ্ডের জন্য বিভাগীয় ব্যবস্থার বাইরে কার্যকর জবাবদিহি নেই। এ ক্ষেত্রে সরকারের সদিচ্ছা ও সক্ষমতার ঘাটতি রয়েছে। পাশাপাশি অযৌক্তিক মামলা দায়ের ও বিনা বিচারে আটক, জামিনযোগ্য হলেও দীর্ঘদিন আটকে রাখা, ক্ষেত্রবিশেষে সরকারি প্রভাব খাটানো, সাংবাদিক ও পেশাজীবীদের হত্যা মামলায় আসামি করার মতো পুরোনো ধারা এখনো বিদ্যমান রয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে শরীরে ৯টি গুলি লেগে আহত হওয়ার অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৬ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছিলেন নূর হোসেন নামের একজন। তদন্তের স্বার্থে বা অজ্ঞাতনামা হিসেবে মামলার মোট আসামির সংখ্যা দাঁড়ায় ৮৪ জনে। তবে তদন্তে ওই যুবকের আহত হওয়ার কোনো প্রমাণ পায়নি পুলিশ। শুধু তা-ই নয়, মামলার সঙ্গে জমা দেওয়া চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রও জাল বলে তদন্তে ধরা পড়ে।

এর পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ৮৪ আসামিকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে মোহাম্মদপুর থানা-পুলিশ।

মামলার আসামিদের মধ্যে আটজনকে গ্রেপ্তার দেখানো হয়, যারা আগেই অন্য মামলায় গ্রেপ্তার ছিলেন। তবে তদন্ত শেষে শেখ হাসিনাসহ ৮৪ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা।

গত ২৯ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে এ প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) উক্যমং রাখাইন। সম্প্রতি বিষয়টি আদালতের সামনে এলে ম্যাজিস্ট্রেট নথিপত্র পর্যালোচনা করে বাদীকে কারণ দর্শানোর নোটিশ জারির আদেশ দেন। সেই সঙ্গে আগামী ১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪৩ বার পড়া হয়েছে