মহাব্যবস্থাপক মাহফুজা আক্তারের প্রজ্ঞায় বদলে যাচ্ছে বিটিভি
রোস্তম মল্লিক
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ঢাকা কেন্দ্রের মহাব্যবস্থাপক মাহফুজা আক্তারের প্রজ্ঞায় বদলে যাচ্ছে বিটিভি। তিনি মাত্র ৬ মাস আগে যোগ দিয়েছেন বিটিভির মহাব্যবস্থাপক পদে। আর এই ৬ মাসের মধ্যেই আমুল পরিবর্তন এনছেন বিটিভিতে। অবিশ^াস্য এই কাজটি করতে তাকে সকাল ৯ টা থেকে রাত ১০/১১ টা পর্যন্ত কাজ করতে হচ্ছে।
তিনি দীর্ঘ দিন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার পদে কর্মরত ছিলেন। ৪ জানুয়ারি ২০২৩ইং তারিখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।
মাহফুজা আক্তার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান নির্মাণের জন্য বিটিভির ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
তিনি বিটিভিতে কন্ট্রোলার/প্রোগ্রাম ম্যানেজার পদে প্রশাসন, অনুষ্ঠান, নাটক ও নৃত্য শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি তথ্যচিত্র, ডকু–ড্রামা, নাটক, নারী ও শিশু বিষয়ক অনুষ্ঠান নির্মাণ ও পরিচালনা করেছেন।
২০১৯ সাল পর্যন্ত তিনি জাইকা ও এটুআই–এর অর্থায়নে পরিচালিত বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নমূলক তিন বছর মেয়াদি একটি প্রকল্পের পরিচালক ছিলেন।
এছাড়া তিনি এবিইউ, ইবিইউ, এআইবিডি, এনএইচকে ওয়ার্ল্ড, কেবিএস, টকিও ডঙ, জাইকা, ইউনেস্কো, ওয়ান এশিয়া প্রজেক্ট, এবিসি অস্ট্রেলিয়া, এসবিএসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে যৌথ–প্রযোজনার মাধ্যমে অনুষ্ঠান নির্মাণ করেন।
উল্লেখ্য, মাহফুজা আক্তার ওকেপি বৃত্তির আওতায় ফেলোশিপ অর্জনের মাধ্যমে রেডিও নেদারল্যান্ডস ট্রেনিং সেন্টার (আরএনটিসি) হতে এক বছর মেয়াদি ‘ড্রামা ফর সোশ্যাল চেঞ্জ’ কোর্স সম্পন্ন করেছেন।
তিনি বিভিটির ঢাকা কেন্দ্রে যোগদান করার পর প্রশাসন ও অনুষ্ঠান বিভাগে গতি ফিরিয়ে এনেছেন। বন্ধ করেছেন অর্থ লুটপাট। এতাদিন যে বিশৃংক্ষলা ছিলো সেগুলোও নিরসনের চেষ্টা করছেন। সকাল থেকে রাত ১০/১১ টা পর্যন্ত তাকে অফিস করতে দেখা যায়। এটি একটি বিরল ঘটনা। একজন নারী কর্মকর্তা যে এতো এনার্জীটিক হতে পারে তা স্বচোখে না দেখলে কেউ বিশ^াস করতে পারবেন না।
তিনি বিটিভির অনুষ্ঠান বিভাগকে ঢেলে সাজাবার চেষ্টা করছেন। শিল্প ,সাহিত্য,ইতিহাস,এতিহ্যমুলক ভালো ভালো অনুষ্ঠান নির্মাণ করে বিটিভিকে জনপ্রিয় জাতীয় সম্প্রচার মাধ্যম হিসাবে গড়ে তুলতে চান। আর সেজন্য সব কর্মকর্তা ও কর্মচারিদের প্রয়োজনীয় গাইড লাইন প্রদান করেছেন।
তিনি বলেন, সরকার যদি চাহিদামত বাজেট প্রদান করেন তবে তিনি আগামী এক বছরের মধ্যে বিটিভির চেহারা বদলে দেবেন। বিটিভি হয়ে উঠবে সবার জনপ্রিয় টিভি।











