০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুল অপারেশনে প্রবাসীর স্ত্রীর মৃত্যু: মাগুরার সিভিল সার্জন ডা: শহীদুল্লাহ দেওয়ানের বিরুদ্ধে এন্তার অভিযোগ!

প্রতিনিধির নাম:
মাগুরা প্রতিনিধি
মাগুরা মোহাম্মাদপুর উপজেলার খালিয়া গ্রামের প্রবাসী মাহবুব হোসেনের স্ত্রী নাজমা খাতুন(২২) মাগুরার সিভিল সার্জন ডা: শহীদুল্লাহ দেওয়ানের ভুল অপারেশনে মাগুরার ল্যাব সিটি নামক একটি বেসরকারী ক্লিনিকে মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে নবজাতক সুস্থ্য আছে। ঘটনাটি ঘটেছে গত ১৪ই জুন বুধবার সকালে ।
প্রবাসী মাহবুব হোসেনের স্বজনদের সুত্রে জানগেছে, নাজমা খাতুনকে সিজারের উদ্যেশ্যে তার আপন বড় ভাই পিসি ডা: নান্নু মাগুরা শহরের ল্যাব সিটি ক্লিনিকে ১৩ই জুন রাত্রে ভর্তি করান। রাত ১২টার সময় মাগুরা সিভিল সার্জন ডাক্তার মো: শহিদুল্লাহ দেওয়ান অপারেশন করেন। অপারেশনের ১ ঘন্টা পর নাজমার ব্লিডিং হতে থাকে। রাত সাড়ে ৩টা পর্যন্ত সিভিল সার্জন শহিদল্লাহ দেওয়ান রোগীর কাছে থেকে পর্যবেক্ষণ করে বাসায় চলে আসেন। তার পর ভোর ৪টার দিকে রক্ত শুন্যতায় নাজমা খাতুনের মৃত্যু হয়।
এ দিকে নাজমার মৃত্যুর সংবাদ শোনার পর ভোর হতেই তড়িঘড়ি করে নাজমার দু:সম্পর্কের মামার কাছে থেকে স্বাক্ষর নিয়ে লাশ হস্তাতান্তর করা হয়। প্রবাসীর বাবা আব্দুস সামাদ মোল্যার কাছে জানতে চাইলে তিনি বলেন,আমার ছেলের বউকে তার আপন বড় ভাই নান্নু মিয়া কোথায় নিয়ে সিজার করেছে তা জানিনা। তবে আমাদের কোন লোকও সিজারের সময় রাখেনি। বউ মা রক্ত শুন্যতায় মারা গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছে।
নাজমার ভাই নান্নু মিয়া জানান,আমার বোন নাজমা অপারেশন সিজার করে বাচ্চা হলো তার পর কিভাবে রক্ত শুন্য হল তা আমি জানিনা। সিভিল সার্জন ডা: শহিদুল্লাহ দেওয়ানের বিরুদ্ধে এর আগে গ্রাম ডাক্তার সনদ প্রদান করে ৮০ লক্ষ টাকার বাণিজ্য করাসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।
তিনি মাগুরার অসংখ্য প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিকদের লাইসেন্ম বাতিল করার ভয় দেখিয়ে ২ বছর ধরে মোটা অংকের টাকা আদায় করছেন মর্মেও অভিযোগ রয়েছে।
তার ভুল অপারেশনে ইতিপুর্বে মাগুরা ভায়না মোড়স্থ নিউ আরাফাত ক্লিনিকে বিজলী রাণী স্বামী রতন সাং মুচলেন্দুপুর,কামারখালী,মধুখালী ফরিদপুর ও হাজি সাহেব রোডের লাইফ কেয়ার হাসপাতালে ২ জন রোগী মারা যায়। সেই ঘটনারও কোন বিচার হয়নি।
সিভিল সার্জনের হাতে যদি রোগী মারা যায়,তাহলে অন্য ডাক্তারদের প্রতি রোগীদের আস্থা থাকবে কি করে এ প্রশ্ন আজ গোটা মাগুরাবাসীর।
মৃত গৃহবধু নাজমার লাশ বুধবার যোহর নামাজ বাদ জানাজা শেষে তার স্বামীর বাড়ি খালিয়া গৌরস্থানে দাফন করা হয়েছে। নাজমার পরিবার সরকারের কাছে ঘটনার তদন্ত ও সিভিল সার্জন ডা: শহীদুল্লাহ দেওয়ানের বিচারের দাবী করেছেন। উল্লেখ্য যে সিভিল সার্জন ডা: মো: শহীদুল্লাহ দেওয়ান আজ ২ বছরের অধিক সময় মাগুরা জেলার সিভিল সার্জনের দায়িত্বে রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডা: শহীদুল্লাহ দেওয়ান বলেন, আমার অপারেশনে কোন ভুল ছিল না। আমি কোন ভুল অপারেশন করিনি।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
৩০৬ বার পড়া হয়েছে