০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আপিল বিভাগের রায় : সাংবাদিক আবেদ খানকে ১০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম:

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ধানমন্ডিতে প্রায় ৩০০ কোটি টাকা দামের পরিত্যক্ত বাড়ি সরকারের বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এই সম্পত্তির মালিকানা দাবি করে এস নেহাল আহমেদের লিভ টু আপিল খারিজ করে গতকাল সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

একইসঙ্গে তথ্য গোপন করে এই বাড়ির মালিকানা দাবি করে রিট দায়ের করায় সাংবাদিক আবেদ খানকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

পরে কাজী মাঈনুল হাসান বলেন, রাজধানী ধানমন্ডির ২ নম্বর রোডের প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের পরিত্যক্ত সম্পত্তি ২৯ নম্বর বাড়ি সরকারের বলে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন আপিল বিভাগ সেই রায় বহাল রেখেছেন। হাইকোর্টের পুরো রায় বহাল থাকায় সাংবাদিক আবেদ খানকে জরিমানার রায়ও বহাল রয়েছে।

এর আগে গত বছরের ২১ নভেম্বর প্রায় ৩০০ কোটি টাকা দামের ওই পরিত্যক্ত সম্পত্তি সরকারের বলে রায় দেন হাইকোর্ট। একইসঙ্গে তথ্য গোপন করে এই বাড়ির মালিকানা দাবি করে রিট দায়ের করায় সাংবাদিক আবেদ খানকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। পৃথক দুটি রিট নিষ্পত্তি করে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন এস নেহাল আহমেদ। এ আবেদনের ওপর শুনানি শেষে রায় দিয়েছেন আপিল বিভাগ।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
৩১০ বার পড়া হয়েছে