০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিরা চাইলে নির্বাচনকালীন সরকারে নিতে রাজি আছি: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম:

অনলাইন ডেস্ক

কোনো সংসদ সদস্য (এমপি) যদি নির্বাচনকালীন সরকারে আসতে চায় আওয়ামী লীগ তাতে রাজি আছে বলে জানিয়েছেন দলটির  সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে গণভবনে জাপান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ওয়েস্ট মিনিস্টার ডেমোক্রেসি ফলো করি। ব্রিটেনে কীভাবে ইলেকশন হয়, তারা কীভাবে করে, আমরা সেভাবেই করব। এর মধ্যে একটু দেখাতে পারি—পার্লামেন্টে সংসদ সদস্য যারা আছেন, তাদের মধ্যে কেউ যদি ইচ্ছা প্রকাশ করে যে, নির্বাচনকালীন সময়ে তারা সরকারে আসতে চায় আমরা নিতে রাজি আছি।’

নির্বাচনকালীন সরকার হলেও বিএনপিকে নিয়ে চিন্তার সুযোগ নেই বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘এর আগে আমরা (নির্বাচনকালীন সরকার) নিয়েছি। এমনকি ২০১৪ সালে তো খালেদা জিয়াকেও আমি আহ্বান করেছিলাম, তারা আসেনি। এখন তো তারা পার্লামেন্টেও নাই। কাজেই তাদের নিয়ে চিন্তারও কিছু নাই।’

বিশ্বব্যাংকের প্রধানকে কোন চিন্তা থেকে পদ্মা সেতুর ছবি উপহার দিয়েছেন- এক সাংবাদিক বিষয়টি জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পেইন্টিং আমি এই জন্য নিয়ে গেছি যে আমাদের দেশে যে খুব ভালো পেইন্টার আছে, যারা খুব চমৎকার পেইন্টিং করতে পারেন সেইটা জানানোর জন্য। বিশ্বের কারও যদি পেইন্টিং প্রয়োজন হয় আমাদের কাছে চাইতে পারবে।’

তিনি বলেন, ‘আর পেইন্টিংয়ের বিষয়বস্তুটা এই জন্য করেছি যে বাংলাদেশের মানুষের জন্য সব থেকে প্রিয় জায়গাটা হচ্ছে পদ্মা সেতু। এটাই, আর কিছু না সেখানে। অন্য কোনো উদ্দেশ্য নেই।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
৩৪৫ বার পড়া হয়েছে