০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ দফা দাবিতে শনিবার বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

প্রতিনিধির নাম:

অনলাইন প্রতিবেদক

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, বর্তমান সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্তসহ ১০ দফা দাবিতে আগামী শনিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

বুধবার (১০ মে) রাতে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

বেলা ২টায় ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং দক্ষিণ বিএনপি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে।

রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন আর গ্রীষ্মকালে শীতের হাওয়া বয়ে যাওয়ার মত ব্যাপার। সরকার বিরোধী আন্দোলনে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দক্ষিণের বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
২১১ বার পড়া হয়েছে