০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাফজয়ী মেয়েদের ৫০ লাখ টাকা পুরস্কার দিবে বিসিবি

প্রতিনিধির নাম:

বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে তাদের ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, সাফজয়ী নারী দলকে ৫০ লাখ টাকার অর্থ পুরস্কার দেওয়া হবে। প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় তাদের অর্জনের স্বীকৃতিস্বরুপ এ পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘মাঠে অসাধারণ পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনের মাধ্যমে গোটা দেশকে আনন্দে ভাসিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের প্রতি সমর্থন ও স্বীকৃতি হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
২৭৫ বার পড়া হয়েছে