০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: শাহাবউদ্দিন মোহাম্মদ
নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই। বাংলাদেশের স্বাধীনতার একক নেতৃত্ব দিয়েছিলেন তিনি এবং তার সহযোগী ছিলেন জাতীয় ৪ নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমুখী নানা পরিকল্পনার সুফল এখন মানুষের দোরগোড়ায়। মানুষের গড় আয়ু, জীবনযাত্রার মানোন্নয়ন, বিভিন্ন কাজে ডিজিটালাইজেশন, সবই সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বের গুণে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সুযোগ্য ও বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশকে আজ উন্নয়নশীল দেশে উন্নীত করেছেন। বাঙালি জাতি তাঁর নেতৃত্বে সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে।
শাহাবউদ্দিন মোহাম্মদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ভৌগলিক স্বাধীনতা পেয়েছিল কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারেনি কারণ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সেই একাত্তরের পরাজিত শক্তিরা তাকে সপরিবারে হত্যা করে দেশকে পাকিস্তানি কায়দায় ফের পরিচালনা করার চেষ্টা করে এবং করেও ফেলে প্রায়। কিন্তু জননেত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর তার পিতার সেই স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের জন্য যে অদম্য গতিতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া শুরু করলেন ঠিক তখন থেকেই বাংলাদেশের মানুষ আবার স্বপ্ন দেখা শুরু করলো। ১৯৮১ সালে দলের কাউন্সিলে বিদেশ থাকা অবস্থায় শেখ হাসিনা দলের সভাপতি মনোনীত হন। এরপর থেকে টানা ৩৯ বছর ধরে আওয়ামী লীগের মতো বড় দলের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি। তার নেতৃত্বে ২০০৮ সালের নির্বাচনে জয় লাভের পর টানা এখন পর্যন্ত সরকার পরিচালনা করে আসছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে এক অপ্রতিরোধ্য গতিতে। বিশ্বের বুকে বাংলাদেশ এখন শুধু উন্নয়নের রোল মডেলই নয়, একটি মানবিক রাষ্ট্র হিসেবেও প্রশংসিত। কথিত তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার পাশাপাশি খাদ্য, বস্ত্র-চিকিৎসার দায়িত্ব নেয়। দেশ আর্থ-সামাজিক সূচকসহ প্রতিটি ক্ষেত্রে প্রত্যাশাজনক সাফল্য অর্জন করেছে এবং মাথাপিছু আয় বৃদ্ধিসহ এখন মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে জাতির পিতার কন্যার নেতৃত্বে মাধ্যমে।
ট্যাগস :
















