০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টিপু ও প্রীতি হত্যাকাণ্ড: আরেক আসামি রিমান্ডে

প্রতিনিধির নাম:
টিপু ও প্রীতি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া মতিঝিলের স্থানীয় যুবলীগ নেতা আরফান উল্লাহ দামালকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
শুক্রবার (০১ এপ্রিল) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা তার এক দিনের রিমান্ডের আদেশ দেন।
এদিন মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ দামালকে আদালতে হাজির করে অস্ত্র আইনে মতিঝিল থানায় করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের (প্রসিকিউশন) উপপরিদর্শক (এসআই) শওকত আকবর বিষয়টি নিশ্চিত করেছেন। মতিঝিল থানায় দায়ের করা অস্ত্র মামলায় দামালকে রিমান্ডে নেওয়া হয়েছে।
টিপু হত্যার ঘটনায় আটক দামালের দেওয়া তথ্যের ভিত্তিতে গত বুধবার রাতে একটি রিভলবার উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর মতিঝিল থানাধীন কমলাপুরের বস্তি থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় আরফান উল্লাহর বিরুদ্ধে পুলিশ মামলা করে আদালতসংশ্লিষ্ট কয়েকটি সূত্রে জানা গেছে।
এর আগে, গত বৃহস্পতিবার আরফানউল্লাহ দামালকে অস্ত্রসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ জনায়, টিপু হত্যা পরিকল্পনার একটি বৈঠক হয় কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রূপালী সমাজ নামে একটি উন্নয়ন সংস্থার অফিসে। সেই গোপন বৈঠকে দামালসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। দামালকে স্থানীয় যুবলীগ নেতা বলে সবাই চেনেন।
এর আগে, ২৪ মার্চ রাত ১০টার দিকে এ হামলার শিকার হন জাহিদুল ইসলাম টিপু। এ সময় গুলিবিদ্ধ হন ওই কলেজ শিক্ষার্থী ও টিপুর গাড়ির চালক। গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে দুইজনকে মৃত ঘোষণা করেন
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
১৯৭ বার পড়া হয়েছে