১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বয়সের মোড়কে চাকরি প্রত্যাশীদের জীবন

প্রতিনিধির নাম:
রোস্তম মল্লিক
সরকারি চাকরি শুরুর বয়স ৩০ থেকে ৩৫ করার দাবিতে গত ১৬ জানুয়ারি রাজধানীতে শান্তিপূর্ণ অবস্থান নেন চাকরিপ্রত্যাশীরা। তাদের দাবি— বর্তমানে বেঁধে দেয়া বয়স ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করতে হবে। নিয়োগে দুর্নীতি, ফলাফল প্রকাশে বিলম্ব করা, করোনা ভাইরাসে সময় ক্ষেপণ, সেশনজট সমস্যাসহ গড় আয়ু বৃদ্ধি পেলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি না করায় অনেকেরই চাকরিতে প্রবেশের আগে বয়স শেষ হয়ে যাচ্ছে।

ফলে বেঁধে দেয়া এই বয়সের মোড়কেই শেষ হচ্ছে তাদের স্বপ্ন। বাংলাদেশে সরকারি চাকরি শুরু করার বয়সসীমা বাড়ানোর দাবিতে আন্দোলনটা দীর্ঘদিনের হলেও মেলেনি সমাধান। সমাধান না এলেও হাল ছাড়ছেন না এ চাকরিপ্রত্যাশীরা।

সব চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বাড়ানোসহ চার দফা দাবি ২৫ জানুয়ারির মধ্যে মানা না হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছিল ‘সর্বদলীয় চাকরিপ্রত্যাশী ঐক্য পরিষদ’ নামে একটি সংগঠন। নিয়োগে দুর্নীতি ও জালিয়াতি বন্ধ করে নিয়োগ পরীক্ষার মার্কসহ ফলাফল প্রকাশ করা, চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করা এবং সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করার দাবিও জানান তারা।

পরিসংখ্যান বলছে, প্রতি বছর বাংলাদেশের মোট কর্মসংস্থানের মাত্র ৩.৮ শতাংশ সরকারি চাকরিতে যোগ দেন। বেসরকারি ১৪.২ শতাংশ, ব্যক্তিমালিকাধীন ৬০.৯ শতাংশ এবং অন্যান্য ২১.১ শতাংশ। কিন্তু সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বেসরকারি খাতের লোকেরাও অনুসরণ করে থাকেন।

অর্থাৎ, সরকারি চাকরি না পেলেও কেউ যে বেসরকারি বা ব্যক্তিমালিকাধীন চাকরিতে যোগ দেবেন, সে ক্ষেত্রেও ৩০ বছরের বাঁধাই রয়ে যায়। এ বিষয়ে নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী মোস্তফা কামালের সাথে কথা হলে তিনি জানান, ‘দীর্ঘ সেশনজটে পড়াশোনা শেষ করতে বয়স প্রায় ২৭ বছরে এসে দাঁড়িয়েছিল।

এরপর করোনার থাবায় আরও দুই বছর চলে গিয়ে এখন ২৯ বছরে পা দিলাম অথচ চাকরি পাইনি, আবার বয়সও প্রায় শেষ।’ একই অভিযোগ করেন সরকারি বাংলা কলেজের আরেক শিক্ষার্থী শাহাদাত রবিন।

রবিন বলেন, ‘চাকরিতে প্রবেশের বয়স প্রায় শেষ। কী করব কিছুই জানি না। আপাতত ছাত্র পড়িয়ে নিজের খরচ চালাচ্ছি।’ শুধু মোস্তফা কামাল অথবা শাহাদাত রবিনই নন, একই অভিযোগ করছেন চাকরিপ্রত্যাশীদের বড় একটি অংশ।

২০১৪ সালে নির্বাচনের আগে মহাজোট সরকার জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে কিছু কিছু কাজকে বেছে নিয়েছিল। এসবের মধ্যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করারও কথা বলা হয়েছিল। চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে সরকারের প্রতিশ্রুতি থাকলেও তা আলোর মুখ দেখেনি।

২০১৪ সালে নির্বাচনে যেহেতু জনগণের অংশগ্রহণ খুব বেশি ছিল না, তাই হয়তো বিষয়টি চাপা পড়েছে কিন্তু দেশের একদল শিক্ষার্থী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করার জন্য। ১৯৯১ সালে চাকরিতে প্রবেশের বয়স শেষবার ২৭ থেকে করা হয় ৩০ বছর। তখন ১৯৯১ সালে গড় আয়ু ছিল ৫৭ বছর।

এরপর ২০১১ সালে এসে অবসরের বয়স বেড়ে হয় ৫৯ আর মুক্তিযোদ্ধাদের জন্য হয় ৬০। ১৯৯১ থেকে ২০২১ এই ৩০ বছরে গড় আয়ু ১৬ বছর বেড়ে হয়েছে ৭৩ বছর। কিন্তু চাকরিতে প্রবেশের বয়স বাড়েনি এই ৩০ বছরেও। অবসরের বয়স যেহেতু দুই বছর বেড়েছে, সে ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়স দুই বছর বাড়ালে সেটাও আর সাংঘর্ষিক হয় না বলেই মত দিচ্ছেন বেশির ভাগ বিশেষজ্ঞ।

অনুসন্ধান বলছে, ভারতে রাজ্যভেদে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ থেকে ৪৫ বছর। পশ্চিমবঙ্গে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। শ্রীলঙ্কায় সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৪৫ বছর। তাইওয়ানে সর্বোচ্চ ৩৫ বছর হলেও সরকারি চাকরিতে যোগ দেয়ার সুযোগ থাকে।

এদিকে ইন্দোনেশিয়াতেও চাকরিতে যোগ দেয়ার সর্বোচ্চ বয়স ৪৫ বছর। বয়স বৃদ্ধির দাবিতে শিক্ষার্থীরা জানান, সেশনজট একটি বড় ইস্যু। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রকাশিত তথ্য থেকে আমরা দেখেছি সারা দেশে যত শিক্ষার্থী অনার্স কিম্বা মাস্টার্স করে থাকেন তার ৮০ শতাংশই করেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। আমরা গত সাত বছরে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর পর্যালোচনা করে দেখেছি, সেখানে সেশনজট আছে তিন বছরের মতো। এসব বিষয় বিবেচনায় এনে বয়সসীমা বাড়ানো যুক্তিসঙ্গত বলে মনে করেন এ চাকরিপ্রত্যাশীরা।

তারা জানান, আগে স্নাতক (সম্মান) ছিল তিন বছরের কোর্স, এখন চার বছরের। আগে স্নাতকোত্তর শেষ করতে প্রয়োজন হতো চার বছর, এখন পাঁচ বছর। স্কুলিং এক বছর করে বাড়লেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়েনি। মেডিকেল কলেজে স্কুলিং বেশি হওয়ার কারণে তাদের চাকরিতে প্রবেশের বয়সসীমা করা হয়েছে ৩২ বছর। তাহলে সাধারণদের স্কুলিং বেড়ে যাওয়ার পরও কেন চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়বে না? এ নিয়েও রয়েছে নানা যোজন-বিয়োজন।

এ বিষয়ে সর্বদলীয় চাকরিপ্রত্যাশী ঐক্য পরিষদ সমন্বয়ক তাসলিমা লিমা  জানান, দেশের যতই উন্নতি হোক না কেন সেশনজটের সমস্যা রয়েই গেছে। একজন শিক্ষার্থী তার স্নাতক শেষ করতেই লম্বা সময় হারাচ্ছেন।

এছাড়া প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ-বাণিজ্যসহ নানা সমস্যা তো রয়েছেই। পাশাপাশি গড় আয়ু বাড়লেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হয়নি। পৃথিবীর উন্নত সব দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ থেকে ৪৫ বছর পর্যন্ত আছে কিন্তু আমাদের দেশে তার বিপরীত।

অন্যদিকে, সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর হলেও কোটাধারীদের ক্ষেত্রে তা ৩২ বছর। সুতরাং সংবিধান অনুযায়ী বয়স বৃদ্ধি সময়ের দাবি।

চাকরি প্রত্যাশীদের বয়সসীমা বাড়ানোর দাবি প্রসঙ্গে সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান  জানান, ‘করোনা মহামারি, সেশনজটসহ নানা কারণে শিক্ষার্থীদের সরকারি চাকরিতে প্রবেশে জটিলতার সম্মুখীন হতে হয়। সে ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি যৌক্তিক বলে মনে করি। এ বিষয়ে সরকারকে চিন্তা করতে হবে, কত বছর বয়স বাড়ানো যায়। আমি মনে করি, সবার জন্য ৩০ বছর থেকে ৩২ করাটা প্রাসঙ্গিক। আবার অবসরের বয়স যেহেতু ৫৯ সেহেতু চাকরিতে প্রবেশের পরে ২৫ বছর সার্ভিস পিরিয়ড নিশ্চিত করেই সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন।’

এ বিষয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ও নিরাপত্তা বিশ্লেষক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দীন  বলেন, ‘করোনা মহামারিতে শিক্ষার্থীদের জীবন থেকে গুরুত্বপূর্ণ সময় চলে গেছে। সময় চলে গেলেও মেলেনি সমাধান। ফলে শিক্ষার্থীদের প্রত্যাশার চাকরি এবং বাস্তবতার মাঝে সমন্বয়হীনতা তৈরি হচ্ছে। অনেকেই হতাশায় সময় পার করছেন। একজন শিক্ষার্থীর জীবন থেকে চলে যাওয়া এই সময় ফিরিয়ে দেয়ার উপায় আমাদের নেই। এদিকে তাদের শান্ত্বনা দেয়ারও ভাষা নেই। সুতরাং মহামারির এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের জন্য বয়স বৃদ্ধি করা যেতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপ্যুলেশন সায়েন্সেস বিভাগের অধাপক ড. মো. আমিনুল হক  বলেন, ‘শুধু চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি করাই সমাধান নয়, দেশের শ্রমবাজারে প্রতি বছর প্রায় ২০ লাখ তরুণ যুক্ত হচ্ছে। সরকারি ও বেসরকারি খাত, ব্যক্তি মালিকানাধীন খাত, উদ্যোক্তা-উন্নয়ন এবং বিদেশে শ্রমবাজার মিলিয়ে প্রায় আট থেকে ১০ লাখের মতো নতুন কর্মসংস্থান সম্ভব হয়। বাকিরা কর্মহীন থেকে যাচ্ছেন। এ বিশাল জনগোষ্ঠীকে কর্মে যুক্ত করার বাস্তবসম্মত পরিকল্পনা দরকার। ভবিষ্যতে তারা কী ধরনের কর্মে নিয়োজিত হবে, কি সুযোগ আছে তরুণদের জন্য এবং তরুণরা কী করতে চায়, কিভাবে কর্মে যুক্ত হবে সে চিন্তা এবং কর্মপরিকল্পনা সব ক্ষেত্রে প্রাধান্য পাওয়া খুবই জরুরি। আগামী দিনগুলোতে রাষ্ট্র তরুণদের দ্রুত কর্মে যুক্ত হওয়ার জন্য কী ধরনের সুযোগ সৃষ্টি করছে বা করবে তার প্রতি জোরালো দৃষ্টিপাত জরুরি।’

এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ   বলেন, ‘পৃথিবীর অন্য দেশের দিকে তাকালে বাংলাদেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করার এই দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। শুধু বয়স বাড়ালেই সমস্যার ফলপ্রসূ সমাধান আসবে না, পাশাপাশি অবসরের বয়সও বৃদ্ধি করতে হবে। সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে রাজনৈতিক হস্তক্ষেপ, প্রশ্নফাঁস ও নিয়োগ-বাণিজ্য বন্ধের বিষয়ে। প্রতিদিন পত্রিকার পাতায় দেখা যায় প্রশ্নফাঁসের চিত্র। এই সমসার সমাধান আগে প্রয়োজন।

তাছাড়া চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে না পারলে বয়স বৃদ্ধি করে বিশেষ কোনো লাভ নেই। একদিকে বয়স বাড়লেও অপরদিকে পর্দার আড়ালেই নিয়োগ পেয়ে যাবে পছন্দসই লোক। সুতরাং এ ক্ষেত্রে সরকারের শক্ত ভূমিকা রাখতে হবে। আমরা যেহেতু একটি সংকটময় সময় অতিবাহিত করছি ঠিক এই মুহূর্তে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো ইতিবাচক সিদ্ধান্ত হবে বলে মনে করি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫০:২২ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
৪০০ বার পড়া হয়েছে