০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কার্টনভর্তি ঘুসের টাকা দলিলে সয়লাব সম্পদ

প্রতিনিধির নাম:

খাটের নিচে রাখা কার্টন। ঘর পরিষ্কার করতে গিয়ে সেটি পড়ে যেতেই ভেতর থেকে বেরিয়ে আসে টাকার বান্ডিল। এত টাকা দেখে ভয় পেয়ে যান গৃহকর্মী। ডাকেন গৃহকর্তাকে। তিনি একজন সরকারি কর্মকর্তা। কার্টনভর্তি টাকা দেখে তিনিও হতবাক। ঘটনার পর কিছুদিনের মধ্যেই ভয় পেয়ে ওই বাসা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যান কিশোরী গৃহকর্মী।

এই বর্ণনার সূত্র ধরে কাস্টমস ক্যাডারের দুই সহোদর কর্মকর্তা এনামুল হক ও জিলাইকা তামান্না লিপির সম্পদের উৎস নিয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগ তদন্ত শেষ না করেই ধামাচাপা দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, চাকরিতে যোগদানের পর ভাই-বোনের এবং স্বজনদের নামে জমি, প্লট, ফ্ল্যাটসহ বিপুল সম্পদ গড়ে উঠেছে। এসব সম্পদের অর্থের উৎস কী, তা নিয়ে অনুসন্ধানের দাবি উঠে তাদের গ্রামের বাড়ি বরগুনা থেকেই। দুদকে অভিযোগকারী বাদীর বাড়িও সেখানে। এরপর সম্পদের উৎস আড়াল করতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বাবার নামে মাছের খামার থেকে বিপুল অঙ্কের আয়ের কথা বলা হয়।

এনামুল হক ২৯তম বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা। নথি অনুযায়ী, ২০১১ সালে চাকরিতে যোগ দেন তিনি। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে যুগ্ম কমিশনার হিসাবে কর্মরত। তার বোন জিলাইকা তামান্না লিপি ৩১তম বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা। ২০১৩ সালে চাকরিতে যোগ দেন তিনি। বর্তমানে আগারগাঁও এনবিআর ভবনের মূসক বিচার ও আপিল বিভাগে দ্বিতীয় সচিব হিসাবে কর্মরত।

তথ্যানুসন্ধানে জানা যায়, চাকরিতে যোগদানের পর দুই ভাই-বোন ও তাদের স্বজনদের নামে একের পর এক সম্পত্তি কেনা হয়েছে। পূর্বাচল, ঝিলমিল, বরগুনা, লালমাটিয়া, পশ্চিম আগারগাঁও ও মিরপুরে সম্পত্তি থাকার তথ্য পাওয়া গেছে। এসব সম্পত্তি কেনার অর্থের উৎস এবং ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য যাচাইয়ের দাবি ওঠে। যুগান্তরের অনুসন্ধানে বেশকিছু ব্যয়বহুল দলিল পাওয়া গেছে। যার সবই তারা কিনেছেন চাকরি পাওয়ার পর।

দলিলে সয়লাব :

নথি অনুযায়ী, ২০১১-১২ সালের আগে পরিবারটির কৃষিজমি ছাড়া অন্য জমি ছিল না। অথচ ২০১৪ ও ২০১৫ সালে পরিবারের সদস্যদের নামে একাধিক জমি কেনা হয়। চাকরিতে যোগদানের অল্প সময়ের মধ্যেই এসব সম্পত্তি অর্জন করে এই পরিবার। ২০১৫ সালে পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে জিলাইকা তামান্না লিপি এবং তার ছোট বোন জিনাত জাহান তানজিলার নামে একটি প্লটের দলিল করা হয়। দলিল নম্বর ৭৫৬৫/২০১৫। দলিলে প্লটটি ১১ নম্বর সেক্টরের ৪০৯/এ/সি সড়কের ২ নম্বর প্লটে। অভিযোগ অনুযায়ী, প্লটটির প্রকৃত ক্রয়মূল্য ছিল প্রায় ৩ কোটি টাকা। কিন্তু দলিলে মূল্য দেখানো হয় ২৫ লাখ টাকা। বর্তমানে এর বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।

২০২২ সালে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পে ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কের ৮ নম্বর প্লট কেনেন জিলাইকা তামান্না লিপি। দলিল নম্বর ১২৩০৯/২০২২। অভিযোগ অনুযায়ী, প্লটটির ক্রয়মূল্য ছিল ১ কোটি ৪০ লাখ টাকা। অথচ দলিলে দেখানো হয়েছে ২১ লাখ টাকা। জমি কেনায় পিছিয়ে নেই বড় ভাই এনামুল হকও। তিনি বরগুনা শহরে ২৬ শতাংশ জমি নিয়েছেন। সেখানে দলিল মূল্যই আছে ১ কোটি ৩০ লাখ টাকা। বরগুনা শহরের প্রাণকেন্দ্রে এই জমির বর্তমান দাম প্রায় ৫ কোটি টাকা। বরগুনা সদর সাবরেজিস্ট্রি অফিসের দলিল নম্বর ৩৭৫৬/২০১৫, তারিখ ১১ আগস্ট ২০১৫। একই বছর পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে এনামুল হক ও স্ত্রী নাহিদা পারভীনের নামে ৭ কাঠা ৮ ছটাক জমি কিনেন। দলিল নম্বর ১০৮২৮/২০১৫। অভিযোগ অনুযায়ী, জমিটির ক্রয়মূল্য ছিল আড়াই কোটি টাকা। কিন্তু দলিলে মূল্য দেখানো হয়েছে ৫০ লাখ টাকা।

মায়ের নামেও জমি :

২০১৪ সালে এনামুল হকের মা খাদিজা বেগমের নামে বরগুনা পৌর এলাকায় টিনশেড বাড়িসহ ১৪ দশমিক ৩১ শতাংশ জমি কেনা হয়। বাস্তবে এ সম্পত্তি কেনার অর্থের জোগান দেন খাদিজা বেগমের সন্তান কাস্টমস ক্যাডার কর্মকর্তা এনামুল হক ও জিলাইকা তামান্না লিপি। এ জমি রেজিস্ট্রি করা হয় বরগুনা সদর সাবরেজিস্ট্রি অফিসে। দলিল নম্বর ২৯১৭/২০১৪ ও ৩০৫৭/২০১৪। নথি অনুযায়ী, দলিল দুটিতে মোট মূল্য দেখানো হয়েছে ৬৫ লাখ ৭ হাজার টাকা। ওই সময় জমিটির জন্য ৩ কোটি ২২ লাখ টাকা পরিশোধ করা হয়েছিল। বর্তমানে জমিটির মূল্য প্রায় ৫ কোটি টাকা।

এছাড়া এনামুল হক ও জিলাইকা তামান্না লিপির পরিবারের অন্য সদস্যদের নামে বিভিন্ন স্থানে সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে। বরগুনার বিভিন্ন সম্পত্তির পাশাপাশি ঢাকার লালমাটিয়ার এনএইচ টাওয়ার, পশ্চিম আগারগাঁও ও মিরপুরের ডিওএইচএস এলাকায় সম্পত্তির কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সন্তানের জন্মনিবন্ধনে বসুন্ধরার ঠিকানা :

২০২০ সালে জিলাইকা তামান্না লিপির বড় ছেলের জন্মনিবন্ধনে স্থায়ী ঠিকানা হিসাবে বসুন্ধরা আবাসিক এলাকার ফ্ল্যাট নম্বর ৪/এ, প্লট ১৫১, রোড ৮, ব্লক-ডি উল্লেখ করা হয়েছে। তবে এ ঠিকানায় ফ্ল্যাটটির মালিকানা যাচাই করা সম্ভব হয়নি।

শিক্ষক বাবার নামে ১২ একরের মাছের খামার :

এনামুল হক ও জিলাইকা তামান্না লিপির সম্পদের উৎস নিয়ে দুদকে অভিযোগের পর তাদের বাবা আবদুস সোবহানের নামে মাছের খামার থেকে আয়ের দাবি সামনে আসে। এনামুল হক দুদকের কর্মকর্তার কাছে দাবি করেন, তার বাবার প্রায় ১২ একর জমিতে মাছের খামার রয়েছে। সেখান থেকে প্রতিবছর উল্লেখযোগ্য আয় হয়। এ তথ্য যাচাই করতে ২০২৪ সালের ৬ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে বরগুনার জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীনের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে খামারের নিবন্ধন, জমির খতিয়ান ও দাগ নম্বর, মালিকানার নথি, লিজের চুক্তিপত্র, উৎপাদন, ব্যয় ও আয়ের হিসাবসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করে প্রতিবেদন দিতে বলা হয়।

কিন্তু প্রয়োজনীয় নথির পরিবর্তে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নের ভিত্তিতে প্রতিবেদন পাঠান মৎস্য কর্মকর্তা। সেখানে এনামুলের বাবাকে মৎস্যচাষি হিসাবে উল্লেখ করা হয়। মৎস্য কর্মকর্তার এই প্রতিবেদন পেয়ে অভিযোগটি ধামাচাপা দেওয়া হয়।

এনামুলের দাবি ছিল, তার বাবার খামার প্রায় ১২ একর জমিতে। অথচ মৎস্য কর্মকর্তা প্রয়োজনীয় নথির পরিবর্তে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নের ভিত্তিতে প্রতিবেদন পাঠান। সেখানে এনামুলের বাবাকে মৎস্যচাষি হিসাবে উল্লেখ করা হয়। এমনকি মৎস্য কর্মকর্তার প্রতিবেদনে ১৪ একর জমিতে খামার থাকার কথা উল্লেখ করেন এই কর্মকর্তা। এতে প্রশ্ন উঠেছে, ১২ একরের দাবির বিপরীতে প্রতিবেদনে ১৪ একর জমির কথা এলো কীভাবে?

এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হয় মৎস্য কর্মকর্তা মো. মহসীনের সঙ্গে। কিন্তু তিনি কথা বলতে রাজি হননি। অন্যদিকে সরেজমিন অনুসন্ধানে খামারটির অস্তিত্ব পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজনের বক্তব্য অনুযায়ী, ওই জমিতে কিছু ফলের গাছ রয়েছে।

স্বামীর অভিযোগ সবই ঘুসের টাকা :

জিলাইকা তামান্না লিপির স্বামী আসলাম রহমান নির্বাচন কমিশনে উপসচিব হিসাবে কর্মরত ছিলেন। সর্বশেষ নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনের সময় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। স্ত্রীর করা মিথ্যা যৌতুকের মামলায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ মামলায় তিনি সাড়ে ১৪ মাস জেলে ছিলেন। মামলাটি এখনো বিচারাধীন। আসলাম রহমান যুগান্তরকে বলেন, স্ত্রীর করা মামলায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। তার দাবি, তিনি কখনো ঘুস নেননি। কিন্তু স্ত্রী কাস্টমস ক্যাডারে যোগ দেওয়ার পর সংসারে অশান্তি শুরু হয়। বড় ভাই এনামুল হকের ইশারায় তার বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, চাকরি থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর পাওয়া খোরাকি ভাতা দিয়ে কোনোমতে জীবনযাপন করছেন। দুই সন্তানের মুখও দেখতে পারছেন না। আসলামের ভাষ্য, ২০১১ সালে নবাবগঞ্জে থানা নির্বাচন কর্মকর্তা হিসাবে কর্মরত থাকার সময় জিলাইকা তামান্না লিপিকে বিয়ে করেন তিনি। তখন লিপি ইডেন কলেজে পড়তেন। পড়াশোনার সুবিধার জন্য পুরান ঢাকার দিকে বাসা নেওয়া হয়। ওই বাসায় এনামুল হকও থাকতেন বলে তার দাবি। সাপ্তাহিক ছুটিতে এনামুল সেখানে আসতেন। তখন এনামুল হকের নিজেরও ঢাকায় থাকার জায়গা ছিল না বলে দাবি করেন আসলাম।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে যুগ্মকমিশনার এনামুল হক বলেন, ‘আমার যেখানে যে সম্পদ আছে, তার সবই আয়কর নথিতে আছে।’ আয়ের উৎস জায়েজ করতে আপনি নিজের পিতাকে ভুয়া মৎস্যচাষি সাজিয়েছেন অভিযোগ রয়েছে; প্রশ্ন করা হলে তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অন্যদিকে বারবার চেষ্টা করেও সংশ্লিষ্ট কর্মকর্তার ছোট বোন জিলাইকা তামান্না লিপির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরে অভিযোগের সারসংক্ষেপ উল্লেখ করে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হয়। লিপি খুদে বার্তারও কোনো জবাব দেননি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৬ বার পড়া হয়েছে