১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক লাখ ডলার নিয়ে দেশ ছাড়লেন এমপি শিমুলের স্ত্রী জান্নাতী

প্রতিনিধির নাম:
এক লাখ মার্কিন ডলার নিয়ে দেশ ছেড়েছেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের স্ত্রী শামীমা সুলতানা জান্নাতী। গত ২৭ জানুয়ারি রাতে ঢাকা হযরত শাহ জালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে তার্কিজ এয়ারওয়েজের একটি বিমানে তিনি কানাডায় চলে যান। এ সময় শামীমা সুলতানা জান্নাতীর কাছে ১ লাখ মার্কিন ডলার ছিল বলে নিশ্চিত করেছে এমপি শিমুলের পরিবারেরই একজন।
সূত্র আরো জানিয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে এমপি শিমুলের স্ত্রী দেশে ফিরেছিলেন এবং সম্মেলন পর্যন্ত তার দেশেই থাকার কথা ছিল। তবে তিনি রহস্যজনক কারণে ২৭ জানুয়ারি রাতেই দেশ ছাড়েন। তার টিকেট নম্বর ছিল: ৭১৩/২৭ জানু/২০২২। কোড নম্বর: ০০১৩৬৪১৬৬৫। পাসপোর্ট নং:  ডি সি ৭০০৬৯৫৬।
এমপি শিমুলের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কানাডায় বাড়ি নিয়ে এমনিতেই কিছুটা ঝামেলায় আছেন। তাই তিনি স্ত্রীকে কানাডায় পাঠিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, কানাডার টরন্টো থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরত্বের নিরিবিলি শহর স্কারবোরো। শহরটির হেয়ারউড সড়কের ৭৩ নম্বর বাড়িটির মালিক একজন বাংলাদেশি নাগরিক। নাম শামীমা সুলতানা জান্নাতী। দেড় বছর আগে প্রায় দুই মিলিয়ন কানাডিয়ান ডলার খরচ করে ডুপ্লেক্স ওই বাড়িটি কেনেন তিনি। বাংলাদেশি পাসপোর্ট অনুযায়ী তার পেশা ‘গৃহবধূ’ হলেও শামীমা কোনো সাধারণ নারী নন, নাটোরের এমপি শফিকুল ইসলাম শিমুলের স্ত্রী।
টরন্টোর ল্যান্ড রেজিস্ট্রি অফিসের দলিল বলছে, ২০২০ সালের ১০ জানুয়ারি পাঁচ রুম, পাঁচ বাথ এবং তিনটি পার্কিংসহ ওই বাড়িটির মালিকানা বদল হয়। সঞ্চিত এবং সুধীর মদন নামের দুই ব্যক্তির কাছ থেকে ১৪ লাখ ৫৬ হাজার কানাডিয়ান ডলারে বাড়িটি কেনেন শামীমা সুলতানা জান্নাতী। ওই দিনই দুই লাখ ৭০ হাজার ডলার ট্যাক্সও পরিশোধ করেন তিনি। সব মিলিয়ে বনেদি বাড়িটি কিনতে তার খরচ হয় প্রায় সাড়ে ১২ কোটি টাকা।
অনুসন্ধান বলছে, স্ত্রীর নামে শিমুলের আলিশান বাড়ি কেবল কানাডাতেই সীমাবদ্ধ নয়। নাটোর সদরেও বিদেশি নকশার একটি ‘রাজপ্রাসাদ’ গড়েছেন তিনি। করোনাকালে নির্মিত ‘জান্নাতী প্যালেস’ নামের ট্রিপ্লেক্স ওই বাড়িটি নির্মাণে ঠিক কত টাকা ব্যয় হয়েছে, তার সঠিক তথ্য কেউ দিতে না পারলেও স্থানীয়দের ভাষ্য, দশ কোটি টাকার নিচে এমন আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত বাড়ি নির্মাণ সম্ভব নয়।
নাটোরের লোকেরা ভবনটিকে ‘এমপি বাড়ি’ হিসেবে জানলেও দলিল অনুযায়ী এই বাড়িটিরও মালিক শামীমা সুলতানা জান্নাতী। কাগজে-কলমে দেশ-বিদেশে দু-দুটি অভিজাত বাড়ির মালিক হলেও এমপিপত্নী শামীমার ব্যক্তিগত আয়-ব্যয়ের হিসাব বেশ চমকপ্রদ।
তিন বছর আগে (২০১৮-১৯) শামীমার মোট সম্পদের মূল্য ছিল দুই কোটি ১৪ লাখ টাকা। পরের বছর (২০১৯-২০) এই সম্পদ মাত্র ১৬ লাখ টাকা বৃদ্ধি পায়। তবে চলতি বছর অর্থাৎ করোনা জর্জরিত ২০২০-২১ অর্থবছরে শামীমার সম্পদ বেড়েছে চার কোটি ২২ লাখ টাকারও বেশি, যা রীতিমতো বিস্ময়কর। এর ফলে শামীমার মোট সম্পদের মূল্য এখন বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ছয় কোটি টাকা। বৃদ্ধির হার ২৮৪ শতাংশ।
সরকারি খাতায় ব্যক্তিগত আয়-ব্যয়ের হিসাবে শামীমার সম্পদের এমন ঊর্ধ্বগতির সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা যেমন নেই, তেমনি মোট সম্পদের প্রায় দ্বিগুণ মূল্যে কেনা কানাডার বাড়িটিরও কোনো উল্লে­খ কোথাও নেই।
১ লাখ ডলার নিয়ে শামীমা সুলতানা জান্নাতীর কানাডায় চলে যাওয়ার বিষয়ে নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে ফোন করা হলে তিনি ভোরের পাতার এ প্রতিবেদককে বলেন, তিনি করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন। তবে ১ লাখ ডলার নিয়ে যাওয়ার প্রশ্ন শুনে কিছুটা উত্তেজিত হয়ে তিনি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। এভাবে এত ডলার নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। রাজনৈতিক প্রতিপক্ষরা সম্মেলনকে সামনে রেখে এসব বলে বেড়াচ্ছে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৫:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
১৮৫ বার পড়া হয়েছে