০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈশিতার কত রূপ?

প্রতিনিধির নাম:

র‍্যাবর সংবাদ বিজ্ঞপ্তি বলছে, ইশরাত জাহান একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেওয়ার পর ২০১৪ সালে রাজধানীর মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগ দেন। সে বছরই একটি সরকারি সংস্থায় চুক্তিভিত্তিক চিকিৎসক হিসেবে নিয়োগ পান ইশরাত। পরে শৃঙ্খলাভঙ্গের কারণে তিনি চাকরিচ্যুত হন। এরপর থেকে চিকিৎসাশাস্ত্রের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ দাবি করতেন তিনি। তাঁর ভুয়া ডিগ্রিগুলোর মধ্যে আছে এমপিএইচ, এমডি, ডিও ইত্যাদি। এ ছাড়া নিজেকে তিনি ক্যানসার বিশেষজ্ঞ দাবি করে বিভিন্ন মতবাদ প্রচার করতেন। কেবল তা–ই নয়, ইশরাত বিভিন্ন সাইটে চিকিৎসাশাস্ত্রে গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশ করতেন। জিজ্ঞাসাবাদে ইশরাত জানিয়েছেন, বিভিন্ন গবেষণাধর্মী প্রকাশনা সম্পাদনা করে তিনি প্রকাশনাগুলো প্রস্তুত করতেন।

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইশরাত রফিক জিজ্ঞাসাবাদে আরও জানান, তিনি চিকিৎসাবিজ্ঞানে বিদেশ থেকে পাওয়া ভুয়া সাফল্য নানাভাবে প্রচারণা চালাতেন। গত বছর ভারতের উত্তর প্রদেশে হোটেল পার্ক অ্যাসেন্টে অনুষ্ঠিত জিআইএসআর ফাউন্ডেশনের দেওয়া ইন্টারন্যাশনাল উইমেন অ্যাওয়ার্ড পেয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে ‘রিসার্চ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’, ‘ভারতের টেস্ট জেম অ্যাওয়ার্ড’ পেয়েছেন। প্রতারণার মাধ্যমে ভুয়া নথি উপস্থাপন করে ২০১৮ সালে জার্মানিতে লিন্ডা ও নোবেল লরিয়েট মিট-মেডিসিনে অংশ নেন। পরে তিনি প্রচারণা চালান, একমাত্র বাংলাদেশি হিসেবে প্রথম তিনি ওই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

মহামারির সময় ইশরাত নিজেকে আলোচক হিসেবে উপস্থাপন করেন। র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আসামি ঈশিতা অনলাইনে করোনা প্রশিক্ষণ কোর্সের আয়োজন ও সার্টিফিকেট প্রদান করতেন। এ ছাড়া ঈশিতা ‘ইয়ং ওয়ার্ল্ড লিডারস ফর হিউম্যানিটি’ নামের একটি অনিবন্ধিত সংগঠন পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন। সংস্থাটির সদর দপ্তর নিউইয়র্কে বলেও প্রচারণা চালাতেন তিনি। এই ফেসবুক পেজের অ্যাডমিন ঈশিতা। এই ফেসবুক পেজের মাধ্যমে আসামি দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতারণার নেটওয়ার্ক তৈরি করেছেন। ইতিমধ্যে টাকার বিনিময়ে নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বুরুন্ডি, আমেরিকা, নাইজেরিয়া, ওমান, সৌদি আরবে প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া এই সংগঠনের ব্যানারে সেমিনার, অ্যাওয়ার্ড, প্রশিক্ষণ ইত্যাদি আয়োজন করতেন ঈশিতা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
২৪৫ বার পড়া হয়েছে