০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফকির আলমগীরের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক

প্রতিনিধির নাম:

একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ বিভিন্ন মহল থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। পৃথক পৃথক শোক বার্তায় তারা এই কিংবদন্তী শিল্পীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ফকির আলমগীর মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এক শোক বার্তায় মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে কণ্ঠযোদ্ধা হিসেবে অসামান্য অবদান রেখেছেন। তিনি ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতার মাধ্যমে অসাম্প্রদায়িক সাংস্কৃতিক আন্দোলন করে গেছেন আজীবন। বাংলাদেশের গণসঙ্গীত, মুক্তিযুদ্ধ এবং সাংস্কৃতিক আন্দোলনে ফকির আলমগীরের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

শোক প্রকাশ করে বাণী দিয়েছেন- কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী দীপু মনি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।

এছাড়া শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা শোক প্রকাশ করছেন।

শোক প্রকাশ করে বাণী দিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
১৬২ বার পড়া হয়েছে