৩১৪ জন আনসার সদস্য থেকে বেপরোয়া ঘুষ আদায় : বিএসএমএমইউ’র আনসার কমান্ডার (পিসি) ফয়েজের মাসিক অবৈধ আয় ৫ লক্ষ টাকা!
স্টাফ রিপোর্টার
আনসার কমান্ডার (পিসি) মো: ফয়জুর রহমান ফয়েজের ঘুষ-দুর্নীতিতে অতিষ্ট হয়ে উঠেছে বংগবন্ধু শেখ মুজিবর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত ৩১৪ জন আনসার সদস্য। পিসি ফযেজুর রহমান ফয়েজ তাদের ওপর দুর্নীতির স্টিম রোলার চালাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন অধিকাংশ আনসার সদস্য। তাদের অভিযোগ, পিসি ফয়েজ বেতন পান সাড়ে ১৪ হাজার টাকা অথচ তিনি কাকরাইলে ২০ হাজার টাকা ভাড়ার ফ্ল্যাটে থাকেন। এছাড়া বেতনের টাকা ভাগাভাগির শর্তে ১০/১২জন আনসার সদস্যকে বাড়ীতে ছুঁটিতে রেখেছেন মাসের পর মাস। এমন একজন আনসার সদস্য হলেন মো: আব্দুর রাজ্জাক,ব্যাচ নং ১৪৮। ৭ মাস যাবৎ তিনি বাড়ীতে রয়েছেন। তার বেতন তুলে অর্ধেক পিসি ফয়েজ নিচ্ছেন। অন্যদিকে কোন আনসার সদস্য ১০/১২ দিনের ছুঁটি চাইলে ২ হাজার টাকা উৎকোচ না দিলে তিনি ছুঁটি মন্জুর করেন না। আনসার সদস্যদের ভুল ত্র“টি ধরে অহরহ তাদের ব্ল্যাকলিষ্ট করে ডিউটি অপ করে দেন। আবার ১ হাজার টাকা ঘূষ দিলেই সেটি প্রত্যাহার করেন। আউটডোরে ১ও ২ এবং ক্যান্সার ভবন ,৫ নং গেট,রাস্তা টহল ও ২ নং গেটসহ এ শিফটে ডিউটিতে ৫ শত টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত পিসিকে ঘুষ দিতে হয়। তিনি প্রতি ১ শত জন আনসারের মধ্যে ৩০ জনকে মাসিক ছুঁটিতে ছাড়েন । ৭ হাজার টাকা ঘুষ দিলে তাদেরকে স্থায়ীভাবে বাড়ীতে থাকার সুযোগ করে দেন। ডিউটি রেজিষ্টার পরীক্ষা করলেই তার প্রমান মিলবে। এভাবে প্রতিমাসে কমপক্ষে ৫ লক্ষ টাকার ঘুষ বাণিজ্য করছেন। এপিসি নিহারের মাধ্যমে তিনি এই ঘুষ আদায় করেন বলে অনেক আনসার সদস্য জানিয়েছেন। এছাড়া আদুরী নামের একজন মহিলা আনসার সদস্যের সাথে তিনি অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন । তিনি অবৈধভাবে মো: আবুল হোসেন নামে একজন আনসার সদস্যকে নিজের বডিগার্ড হিসাবে ব্যবহার করছেন। তাকে দিয়ে নিজের কাপড়, চোপড় ধোয়াচ্ছেন।
ঘুষের টাকায় তিনি দিনাজপুর শহরে বাড়ী নির্মাণ করেছেন। ঢাকায় ২ খানা গাড়ী ক্রয় করেছেন যার একখানা পিক আপ ও একখানা মাইক্রো। যেগুলো ভাড়া দিয়ে রেখেছেন। অন্যদিকে আনসার ব্যাটালিয়ান হেডকোয়াার্টারে মোটা অংকের ঘুষ দিয়ে বিএসএমএমইউতে পোষ্টিংয়ের মেয়াদ ৬ মাসের স্থলে ১ বছরে বৃদ্ধি করেছেন। তার মূল বেতন সাড়ে ১৪ হাজার টাকা কিন্তু তিনি কাকরাইলে ২০ হাজার টাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করেন। তার ২ কন্যা ব্যয়বহুল মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করেন। প্রশ্ন হলো ,তিনি এত টাকা কোথায় পান? ভুক্তভোগি আনসার সদস্যরা দুর্নীতিবাজ এই আনসার কমান্ডারের ( পিসির) অপসারণ ও শাস্তি দাবী করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে পিসি ফয়েজুর রহমান ফয়েজ বলেন, কিছু আনসার সদস্যকে ছুঁটি এবং ডিউটির ক্ষেত্রে বিশেষ সুিিবধা না দেওয়ায় তারা এমন মিথ্যা অভিযোগ করছে। তিনি একটি টাকাও ঘুষ খান না বলে দাবী করেন।













