০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়লার স্তূপ এখন দৃষ্টিনন্দন বাগান

প্রতিনিধির নাম:

রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তার গোলচত্বর একসময় ভবঘুরেদের আশ্রয়স্থল ও ময়লা-আবর্জনার স্তূপে পরিণত ছিল। এখন সেখানে প্রায় সাত হাজার স্কয়ার ফুটে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন বাগান ও নার্সারি। পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদের (পিপিএম) নির্দেশে এই সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করেন ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাকিবুল হাসান।

শনিবার (২৭ জুন) এই সৌন্দর্যবর্ধন প্রকল্প উদ্বোধন করেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার রাকিবুল হাসান, যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) আয়ান মাহমুদ, ডেমরা ফাঁড়ির ইনচার্জ এসআই কুদ্দুসসহ অনেক পুলিশ সদস্য।

উদ্বোধনের সময় ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ বলেন, ‘আমি আশা করি, এখন থেকে যাত্রাবাড়ী দিয়ে রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার সময় মানুষ একটি মনোরম পরিবেশ উপভোগ করবেন।’

ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার রাকিবুল হাসান জাগো নিউজকে বলেন, রাজধানীর প্রধানতম প্রবেশদ্বার যাত্রাবাড়ী। এই দিক দিয়ে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট বিভাগের মানুষ ঢাকায় প্রবেশ করে এবং বের হয়। যাত্রাবাড়ী চৌরাস্তার গোলচত্বর একসময় ভবঘুরেদের আশ্রয়স্থল ও ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল। আমি ওয়ারী বিভাগের ডিসি স্যারের নির্দেশনায় যাত্রাবাড়ী চৌরাস্তায় সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করি। চৌরাস্তায় গোলচত্বরে প্রায় সাত হাজার স্কয়ারফুট জায়গায় গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন বাগান ও নার্সারি। এ কাজ করতে গিয়ে সম্পূর্ণ গোলচত্বর বাউন্ডারি করা হয়। ময়লা-আবর্জনা পরিষ্কার করে নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ ও ডেমরা এলাকা থেকে আট ট্রাক মাটি, চার ট্রাক গোবর, তিন ট্রাক বালু এনে বাগান করার উপযোগী করা হয়। বৈশ্বিক দুর্যোগ করানোর মধ্যেও আমাদের কাজ থেমে যায়নি।

তিনি আরও বলেন, এই বাগান ও নার্সারি করতে আমাকে সহযোগিতা করেছেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) আয়ান মাহমুদ ও ডেমরা ফাঁড়ির ইনচার্জ এস আই কুদ্দুস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৩৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
১৭২ বার পড়া হয়েছে