০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় করোনা আক্রান্ত জেলার জজ

প্রতিনিধির নাম:

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ভোলার জেলা ও দায়রা জজ এ বি এম মাহমুদুল হককে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। তাকে এখন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেলে ভর্তি করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম।

রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি জাগো নিউজকে বলেন, করোনা আক্রান্ত ভোলার জেলা ও দায়রা জজ এ বি এম মাহমুদুল হকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। এরপর তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাকে মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দিচ্ছেন।

রেজাউল করিম বলেন, তার শারীরিক অবস্থার অবনতির বিষয়টি আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হককে জানানো হলে তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে কথা বলে তাকে দ্রুত ঢাকায় আনার ব্যবস্থা করেন। রাজধানীর ইউনিভার্সেল মেডিকেলে তার চিকিৎসা করা হবে।

গত ১২ জুন থেকে করোনাভাইরাসজনিত রোগের লক্ষণে ভুগছিলেন এবং ভোলায় নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন মাহমুদুল হক।

এদিকে ভোলার জেলা জজকে দ্রুত ঢাকায় আনার বিষয়ে আন্তরিকভাবে সহযোগিতা করায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:২৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
২০৬ বার পড়া হয়েছে