০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডা গেলেন মাহবুব উল আলম হানিফ

প্রতিনিধির নাম:

কানাডা গেলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। শুক্রবার (১৯ জুন) বিকেলে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানা গেছে।

একটি সূত্র জানিয়েছে, কানাডায় বসবাসরত অসুস্থ বড় ভাইকে দেখতে গেছেন মাহবুব-উল আলম হানিফ। সেখানে তার ১০ থেকে ১৫ দিন থাকার কথা রয়েছে।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কানাডা যাওয়ার বিষয়টি জানিয়েছেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

মাহবুব-উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম টুটুল কানাডা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন মাহবুব-উল আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তার আরও আত্মীয়-স্বজন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৪৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
২১৩ বার পড়া হয়েছে