জামুকার ডিজির বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ!
স্টাফ রিপোর্টার
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ( জামুকা) এর ডিজি জহুরুল ইসলাম রুহেলের বিরুদ্ধে ৬ দফা অনিয়ম -দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে।
অভিযোগের বর্ণনায় জানাগেছে, জহুরুল ইসলাম রুহেল ৭ বছর যাবৎ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর পিএস থাকাকালে নানা প্রকার অনিয়ম- দুর্নীতির আশ্রয় নিয়ে কোটি কোটি টাকা ও সম্পদের মালিক বনে গেছেন। তিনি নানা কৌশলে একাই ৩টি গুরুত্বপূর্ণ পদ দখল করেছেন। পদগুলো হলো: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক, জামুকার ডিজি ও মন্ত্রীর পিএস।
অভিযোগুলোর মধ্যে অন্যতম হলো: ১। তিনি মুক্তিযোদ্ধা সংসদ ও মন্ত্রণালয়ের সকল উন্নয়ন কাজে কমিশন গ্রহন করেন। ২। মন্ত্রণালয় ও সংসদের সকল প্রকার দুর্নীতির সাথে জড়িত। ৩। মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের খেলোয়াড় নিয়োগ, খেলা পরিচালনা, থেলোয়াড়দের খাওয়া খরচ বাবদ ব্যয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ৪। ঢাকার বারিধারায় স্ত্রীর নামে ফ্ল্যাট ক্রয়। ৫। মুক্তিযোদ্ধা সংসদের অর্থ ভূয়া বিল ভাউচার করে লুটপাট। ৬। মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের জুয়া বোর্ড থেকে দৈনিক ৫০ হাজার টাকা উৎকোচ গ্রহন। ৭। মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে সরকারী কর্মকর্তাদের নিয়ে বিদেশ ভ্রমণ। ৮। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন মালামাল ক্রয় ,টেন্ডার বিজ্ঞপ্তি সব কিছুতেই তাকে কমিশন দিতে হয়। ৯। বাংলাদেশের যে সকল জেলা সদর ও উপজেলা সমুহে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে ঠিকাদারদের নিকট থেকে কমিশন আদায়।
এসব অভিযোগ উল্লেখ পুর্ব্বক একখানা লিখিত দরখাস্ত গত ১৭ জুন ২০২০ ইং তারিখে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের দপ্তরে জমা দিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী সৈয়দ কায়সার হোসেন।















