১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় ৮০টি মামলা ও জরিমানা

প্রতিনিধির নাম:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় ৮০টি মামলা ও জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৬ জুন) দিনব্যাপী ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ মামলা ও জরিমানা করা হয়।

এক প্রেস বার্তায় ডিএমপি জানায়, রমনা বিভাগে মাস্ক ব্যবহার না করায় ১৩ জন ব্যক্তি, ৩টি মোটরসাইকেল ও ১ দোকানিকে ২ হাজার ১৯০ টাকা জরিমানা করা হয়। একই কারণে মতিঝিল বিভাগে ১২ জন ব্যক্তি, ২টি মোটরসাইকেল ও ৩ দোকানিকে ৪ হাজার ৫০ টাকা জরিমানা এবং লালবাগ বিভাগে ৩ জন ব্যক্তি এবং ১৪ দোকানিকে ৬ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়।

ডিএমপি আরও জানায়, অভিযানে মিরপুর বিভাগে মাস্ক ব্যবহার না করায় ১০ জন ব্যক্তিকে ৩ হাজার ৫০০ টাকা, গুলশান বিভাগে ৩ জন ‍ব্যক্তি ও ৫ দোকানিকে ১৩ হাজার ৬০০ টাকা এবং উত্তরায় ১৩ জন ব্যক্তিকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

সর্বমোট ৮০টি মামলায় ২৩ দোকানি, ৫টি মোটরসাইকেল ও ৫২ জন ব্যক্তিকে মোট ৩১ হাজার ৯৯০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

করোনার সংক্রমণ ঠেকাতে নগরবাসীকে অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:২৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
১৭৮ বার পড়া হয়েছে