০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সাইনবোর্ড এলাকায় ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যার দিকে সাইনবোর্ডের বাঁশপট্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাসচালক আমাদের ক্যাম্পে আছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ট্যাগস :















